
ডুমুরিয়ায় রঘুনাথপুর হাই স্কুলে এসকে বাকার অডিটোরিয়ামের নতুন ভবণের উদ্বোধন!
অরুণ দেবনাথ ডুমুরিয়া খুলনা
রঘুনাথপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের এসকে বাকার অডিটোরিয়ামের শুভ উদ্বোধন করা হয়েছে।
বিশিষ্ট বিজ্ঞানী দানবীর এসএস কে বাকার এর নিজ অর্থায়নে ৩০ লক্ষ টাকা ব্যায়ে এ অডিটোরিয়ামের মির্মান কাজ শেষ হয়। আজ শনিবার সকাল ১০ টায় ফিতা কেটে এর শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন
বিশিষ্ট বিজ্ঞানী আমেরিকা প্রবাসী শিক্ষানুরাগী দানবীর ব্যাক্তি ড.সামসুল করিম বাকার। এ উপলক্ষে এক আলোচনা সভা সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষাদের সাবেক সভাপতি এ এম বাচ্চু আহম্মেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক লুৎফুনেচ্ছা খাতুন,
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,এসকে বাকার কলেজের সভাপতি মোঃ মতলেব হোসেন,
ডাঃ হরিদাস চন্দ্র মন্ডল,
অধ্যক্ষ আব্দুল হালিম বিশ্বাস
প্রভাষক কবির হোসেন,
প্রধান শিক্ষক নাজমুল ইসলাম, প্রধান শিক্ষক হালিমা খাতুন,সমাজসেবক চন্ডিদাস দেওয়ান,সাবেক সভাপতি এমএম ফিরোজ আহম্মেদ বাবুল,আশিকুর রহমান সাগর,শিক্ষক প্রতাপ চন্দ্র মন্ডল,শিক্ষক জিএম আব্দুর রাজ্জাক,শিক্ষক নুরে আলম সিদ্দিকী বাবু,শিক্ষক রাজিয়া বেগম প্রমুখ।
অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলয়াত করে ছাত্র ইমন হোসেন ও পবিত্র গীতা থেকে পাঠ করে ছাত্রী দৃষ্টি মল্লিক। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দ্বিতীয় অধিবেশনের মধ্যে সমাপ্তি করা হয়।মধ্যহৃ ভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সার্বিক উপস্থাপনা ছিলেন,সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল জলিল।
![]()


