আলীকদম প্রেসক্লাব নির্বাচন: সভাপতি এস,এম জিয়াউদ্দিন জুয়েল, সম্পাদক নুরখান‎।

আলীকদম প্রেসক্লাব নির্বাচন: সভাপতি এস,এম জিয়াউদ্দিন জুয়েল, সম্পাদক নুরখান‎।

আলীকদম প্রেসক্লাব নির্বাচন: সভাপতি এস,এম জিয়াউদ্দিন জুয়েল, সম্পাদক নুরখান‎

বান্দরবানের আলীকদম প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। সভাপতি হয়েছেন এসএম জিয়াউদ্দিন জুয়েল ও সাধারণ সম্পাদক হয়েছেন আবু জুয়েল নুরখান ।

‎শুক্রবার (১২ ) বিকাল ২টা থেকে বিকেল সাড়ে ৩ পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

‎প্রধান নির্বাচন কমিশনার ছিলেন- মো.জসিম উদ্দিন, নির্বাচন দায়িত্বে ছিলেন রাজধানী টিভির প্রতিনিধি সাংবাদিক মো.তৌহিদুল ইসলাম ও কালবেলা পত্রিকার প্রতিনিধি সাংবাদিক সুজন চৌধুরী। তাদের সহায়তা করেন লামা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম ও থানচি প্রেসক্লাব সভাপতি মংবাথোয়াই মার্মা অনুপম।

‎নানা জটিলতা কাটিয়ে প্রায় সাতাইশ বছর পর শুক্রবার বিকালে উৎসব মুখর পরিবেশে নির্বাচনে ২৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। রাজনৈতিক নেতৃবৃন্দ,প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপজেলা পরিষদের সামনে অবস্থান করে ভোট উৎসব উপভোগ করেন।

‎নির্বাচনে সভাপতি পদে এস,এম জিয়াউদ্দিন জুয়েল ১৯ ভোট ও দিপু তঞ্চঙ্গ্যা ৯ ভোট পেয়েছেন। প্রেসক্লাব নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে আবু জুয়েল নুরখান নির্বাচিত হন। কোষাধ্যক্ষ পদে মো.আব্দুর রহমান পেয়েছেন ৬ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো.আতিকুর রহমান পেয়েছে ১৯ ভোট।

‎প্রধান নির্বাচন কমিশনার মো.জসিম উদ্দিন ও নির্বাচন পরিচালক মো.তৌহিদুল ইসলাম ফলাফল ঘোষণার মধ্যামে সভাপতি পদে এসএম জিয়াউদ্দিন জুয়েল ও সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবু জুয়েল নুরখান এবং কোষাধ্যক্ষ পদে মো.আতিকুর রহমান কে নির্বাচিত ঘোষণা করেন।

‎প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের সময় উপস্থিত ছিলেন লামা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বেলাল আহমদ, লামা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আবুল হাসেম, লামা কালবেলা পত্রিকার প্রতিনিধি বিপ্লব দাশ, আলীকদম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মংক্যানু মার্মা, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ রিটন সহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Loading

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *