
স্বাস্থ্যসেবায় ওয়ালটন: সেনবাগে শতাধিক মানুষের বিনামূল্যে চিকিৎসা গ্রহণ
প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:
সারাদেশের ন্যায় নোয়াখালীর সেনবাগেও ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন) সেনবাগ রাস্তার মাথায় নাহার কমপ্লেক্সের ২য় তলায় অবস্থিত ওয়ালটন প্লাজায় এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
ওয়ালটন প্লাজার ম্যানেজার অভিজিৎ বণিক জানান, বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দেশের ৭০০টিরও বেশি ওয়ালটন প্লাজায় একযোগে এ ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হচ্ছে। ওয়ালটনের সুরক্ষা নীতির আওতায় স্থানীয় অংশীদার হিসেবে সেনবাগ রাস্তার মাথার কাতার সেন্টারের সুরক্ষা ডায়াগনস্টিক এন্ড ডায়াবেটিস সেন্টার এ কার্যক্রমে সহযোগিতা করছে।
মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. দেবাংশু ভৌমিক মিঠুন, এমবিবিএস (সিইউ), সিসিডি (বারডেম), জেনারেল ফিজিশিয়ান, ডায়াবেটোলজিস্ট, মেডিসিন ও চর্ম-এলার্জি রোগ বিশেষজ্ঞ। তিনি আগত রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ ও ব্যবস্থাপত্র প্রদান করেন।
এ সময় ওয়ালটন প্লাজার পক্ষ থেকে রোগীদের জন্য বিনামূল্যে ওষুধের ব্যবস্থাও করা হয়। ফলে স্থানীয় জনসাধারণের মধ্যে এ আয়োজনকে ঘিরে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা যায়। স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ওয়ালটনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সেবাগ্রহীতারা।
ওয়ালটন প্লাজার ম্যানেজার অভিজিৎ বণিক আরও জানান, ওয়ালটন প্লাজা থেকে ক্রেতারা তাদের চাহিদা অনুযায়ী ফ্রিজ, টেলিভিশন, মোবাইল ফোন, ল্যাপটপ, ইজি বাইকসহ বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য নগদ ও সহজ কিস্তিতে ক্রয়ের সুযোগ পাচ্ছেন।
তিনি সেনবাগের স্থানীয় ক্রেতা ও সাধারণ জনগণকে নাহার কমপ্লেক্সের ২য় তলায় অবস্থিত ওয়ালটন প্লাজা পরিদর্শনের আহ্বান জানান। এছাড়া পণ্য ও সেবাসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ০১৬০৮-৯৮৭২১৩ এবং ০১৬০৮-৯৮৭২১৪ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানান।
জনসেবামূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে আয়োজিত এ ফ্রি মেডিকেল ক্যাম্প স্থানীয় জনগণের কাছে প্রশংসিত হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
![]()


