
লৌহজংয়ে বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
মো. মোশারফ, লৌহজং (মুন্সীগঞ্জ)-
মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ (০৬ সেপ্টেম্বর) শুক্রবার বিকাল সাড়ে ৫টায় লৌহজং সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপির আয়োজনে আলোচনাডদ১ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহা সচিব এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
উপজেলা বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান অপু চাকলাদারের সভাপতিত্বে ও সদস্য আল ইউসুফ আজাদ চঞ্চল মোল্লার সঞ্চালনায় বক্তব্য রাখেন কনকসার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ্ কামাল ঢালী, মেদিনী মন্ডল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক গোলাম গাউস সিদ্দিকি, গাওদিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম শিকদার, লৌহজং-তেউটিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাগর বেপারী, বিএনপি নেতা এম শুভ আহমেদ, ওমর ফারুক অবাক, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আতাউর রহমান খান, উপজেলা যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেন খান, সদস্য সচিব লুৎফর রহমান পাভেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক রাসেল, উপজেলা কৃষকদলের আহ্বায়ক শাহজাহান বেপারী, শ্রমিক দলের আহ্বায়ক আওলাদ হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুরাদ খান, লৌহজং সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম আকাশ প্রমুখ।
![]()


