
লোহাগাড়ায়,শ্রমিক সম্মেলন সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
মোহাম্মদ আব্বাস উদ্দিন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাগাড়া উপজেলা শাখার উদ্যোগে আগামী ০৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে রাজমহল কমিউনিটি সেন্টারে শ্রমিক সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাগাড়া উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি, নকশা ইঞ্জিনিয়ারিং এর চেয়ারম্যান প্রকৌশলী মোঃ ইউসুফ।
শ্রমিক সম্মেলন কে সফল ও সার্থক করতে ২ সেপ্টেম্বর সকাল ১১ টায় বটতলী মোটর স্টেশনস্থ নকশা ইঞ্জিয়ারিং এর কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রস্তুতি সভায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাগাড়া উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি, নকশা ইঞ্জিনিয়ারিং এর চেয়ারম্যান প্রকৌশলী মোঃ ইউসুফ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত প্রোগ্রামে সকলকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে বিনীত অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি( নির্মাণ বিভাগ) ও নকশা ইঞ্জিনিয়ারিং এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইউসুফ।
![]()


