
লামার ফাঁসিয়াখালীতে অবৈধ বালির বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ৫ শ্যালো মেশিন জব্দ
মোঃ নাজমুল হুদা, লামাঃ বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের পেতেইন্যা ছড়া এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (২৫ মে)দুপুর ৩টা ৩০ মিনিটে লামা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে ঘটনাস্থল থেকে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি শ্যালো মেশিন জব্দ করা হয়েছে।
এসময় কুমারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ জামিল উদ্দীন ও তার সঙ্গীয় ফোর্স, স্থানীয় ইউপি সদস্য ওমর ফারুকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানায়, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
![]()


