বান্দরবানের লামায় পাইলট প্রকল্পে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন

বান্দরবানের লামায় পাইলট প্রকল্পে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন

বান্দরবানের লামায় পাইলট প্রকল্পে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন
মোঃ আলমগীর হোসেন রানা,বান্দরবান।

বান্দরবানের লামা উপজেলায় পাইলট প্রকল্পের আওতায় ফ্যামিলি কার্ড বিতরণ।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল লামা উপজেলা কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সাচিং প্রু জেরী, পুলিশ সুপার মো. আব্দুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মিল্টন মুহুরী এবং লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

মন্ত্রী দীপেন দেওয়ান তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী স্বল্প সময়ের মধ্যেই হতদরিদ্র নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়েছে। তিনি জানান, এই কার্ড পরিবারগুলোর আর্থসামাজিক উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।

মন্ত্রী আরও বলেন, সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং তিন পার্বত্য জেলায় উন্নয়ন বরাদ্দের ক্ষেত্রে সুষম বণ্টন নিশ্চিত করা হবে। এছাড়া পার্বত্য চট্টগ্রামে পর্যটনের সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, দেশি-বিদেশি পর্যটকের নিরাপদ ভ্রমণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে জানানো হয়, লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মোট ১ হাজার ৯৭ জন উপকারভোগীর মধ্যে প্রথম ধাপে ৮০৭ জন পাহাড়ি ও বাঙালি প্রান্তিক নারীর হাতে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে।

Loading

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *