বান্দরবানের লামায় দুই বাড়িতে ডাকাতি, নারীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ

বান্দরবানের লামায় দুই বাড়িতে ডাকাতি, নারীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ

বান্দরবানের লামায় দুই বাড়িতে ডাকাতি, নারীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ

লামা উপজেলা প্রতিনিধি। (বান্দরবান): বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে গভীর রাতে দুটি বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। দেশীয় অস্ত্রে সজ্জিত একদল ডাকাত বাড়ি দুটিতে হামলা চালিয়ে নগদ টাকা, মোবাইল ফোন ও টর্চলাইট লুট করে নিয়ে যায়। এ সময় লুটপাটের পাশাপাশি এক নারীকে শ্লীলতাহানির চেষ্টা এবং পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২২ জুন) রাত ২টা থেকে আড়াইটার মধ্যে ফাইতং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রাঙ্গাঝিরি এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ২টার দিকে ৭-৮ জনের একটি সশস্ত্র ডাকাত দল রাঙ্গাঝিরি গ্রামের মৃত নুরুল হকের ছেলে নুর আলম এবং একই গ্রামের আলী আহমদের স্ত্রী বুলবুলি আক্তারের বসতবাড়িতে হানা দেয়। ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে বাড়ির সদস্যদের জিম্মি করে তাণ্ডব চালায়।

নুর আলমের বাড়ি থেকে ডাকাত দল দুটি মোবাইল ফোন, একটি বিদেশি টর্চলাইট এবং নগদ ৪ হাজার টাকা লুট করে। পরে তারা পাশের বুলবুলি আক্তারের বাড়িতে প্রবেশ করে চারটি মোবাইল ফোন ও চারটি টর্চলাইট নিয়ে যায়। লুটপাটের একপর্যায়ে ডাকাত দলের সদস্যরা ওই বাড়ির এক নারীকে শ্লীলতাহানির চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে। এতে বাধা দিলে ডাকাতরা বাড়ির লোকজনকে মারধর করে আহত করে এবং পরে পালিয়ে যায়।

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, প্রত্যন্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হওয়ায় প্রায়ই এ ধরনের ঘটনা ঘটছে।

এ বিষয়ে ফাইতং পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) মিনহাজুল ইসলাম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে।”

Loading

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *