বগুড়ার ধুনটে চপল মাহমুদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন 

বগুড়ার ধুনটে চপল মাহমুদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন 

বগুড়ার ধুনটে চপল মাহমুদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন 

মোঃ মাসুদ ফারুক বাবলু বগুড়া 

বগুড়ার ধুনট সদর ইউনিয়নের হুকুম আলী বাসস্ট্যান্ডের এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার আয়োজিত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর পাশা ও উপজেলা মহিলা দলের সভাপতি শারমিন সুলতানা দিপ্তী ও তার চাঁদাবাজ মাদকাসক্ত ছেলে নাফিস ফয়সাল আকাশ কর্তৃক চপল মাহমুদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। (২৮ ফেব্রুয়ারি) শনিবার বিকেল ৩ ঘটিকার সময় হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায়।

ধুনট উপজেলা জাসাস এর সাবেক সাধারণ সম্পাদক নুরুন্নবী তালুকদারের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন যুবদল নেতা মাহমুদুল হাসান সুমন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা আলমগীর হোসেন তালুকদার।

উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি আয়শা আক্তার (পলি) , রফিকুল ইসলাম, সংরক্ষিত মহিলা আসনের সদস্য দিতি,  কোরবান আলী,  সাবেক ছাত্রদল নেতা দোলা সহ এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার বৃন্দ উপস্থিত ছিলেন।

এই ঘটনায় ভুক্তভোগী নাছিমা খাতুন বাদী হয়ে ধুনট থানায় ৩ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।

Loading

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *