পার্বত্য এলাকায় চাঁদাবাজি বন্ধে সবাইকে সচেতন হতে হবে:পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

পার্বত্য এলাকায় চাঁদাবাজি বন্ধে সবাইকে সচেতন হতে হবে:পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

পার্বত্য এলাকায় চাঁদাবাজি বন্ধে সবাইকে সচেতন হতে হবে: পার্বত্য উপদেষ্টা

মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, পার্বত্য জেলার শান্তিশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পুরো দেশের শৃঙ্খলা রক্ষায় চাঁদাবাজি বন্ধ করতে হবে। কেউ যাতে চাঁদাবাজি করে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করতে না পারে তার জন্য সবাইকে সচেতন হতে হবে।

সোমবার (২৬ আগস্ট) দুপুরে বান্দরবান সার্কিট হাউস সভাকক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এমন মন্তব্য করেন তিনি।  

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা আরও বলেন, পার্বত্য এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষা, উন্নয়নের পাশাপাশি এই এলাকার শিক্ষা ও পরিবেশের উন্নয়নকে প্রাধান্য দিয়ে আমরা কাজ করে যাব এবং বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ দেশে পরিণত করবো।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, খুব দ্রুত সময়ের মধ্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদসহ তিন পার্বত্য জেলা পরিষদে চেয়ারম্যান ও সদস্য নিয়োগ করা হবে। তারা এলাকার মঙ্গলের জন্য কাজ করবে।

মতবিনিময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার সৈকত শাহীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা, পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো.মাসুম বিল্লাহসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রসঙ্গত, অর্ন্তবর্তীকালীন সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর এই প্রথম এক দিনের সরকারি সফরে আজ সকালে রাঙ্গামাটি থেকে বান্দরবান আসেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
দিনব্যাপী জেলা পর্যায়ের কর্মকর্তা, সুশীল সমাজ, বিভিন্ন দল ও সংগঠনের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

Loading

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *