পাইকগাছায় ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

পাইকগাছায় ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

পাইকগাছায় ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ পাইকগাছার লতা ইউনিয়নে ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে সাধনা সমাজ কল্যাণ সংস্থা (SSKS) এর আয়োজনে এবং সিএসএস এর সহযোগিতায় কাঠামারী বাজারে সংস্থার প্রধান কার্যালয়ে মেডিকেল ক্যাম্প এর উদ্বোধন করেন সাধনা সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সনজিত সরকার। এসময় উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক কালিদাস রায়, সংস্থার সাধারন সম্পাদক বিকাশ চন্দ্র মন্ডল, বাজার কমিটির সভাপতি মনিরুল বিশ্বাস, সাবেক ইউপি সদস্য আব্দুল লতিফ সরদার, কামরুল গাজী, অমর সরকার, সনজিত সরকার, বিনয় সরকার, স্বপন সরকার ও নিখিল সরকার। সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত ১১৩ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এবং সম্পূর্ণ বিনা মূল্যে মেডিক্যাল ক্যাম্প থেকে আগত প্রায় ২৫ জন চোখের রোগীকে রেভারেন্ড আব্দুল ওয়াদুদ মেমোরিয়াল হাসপাতাল (তিলক-কুদির বটতলা) খুলনায় অপারেশন করার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

প্রেরক,

কৃষ্ণ রায়

পাইকগাছা, খুলনা

মোবা- ০১৭২৯৫৪১০০৯

Loading

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *