
পাইকগাছায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ’র চাউল বিতরণ
কৃষ্ণ রায়, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ পাইকগাছায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পৌরসভার অসহায় গরিব ও দুস্থদের মাঝে ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯ টায় পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাউল বিতরণ করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। ৯টি ওয়ার্ডের মোট ৪৬২১ জন হতদরিদ্র কার্ডধারী পরিবারকে ১০ কেজি করে চাউল প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব, উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, ট্যাগ ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ এনামুল হক, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ লালু সরদার, উপ-সহকারী প্রকৌশলী স্বজল বিশ্বাস, সাবেক কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের রবিউল ইসলাম, প্রধান সহকারী শেখ জিয়াউর রহমান, কর নির্ধারক জিএম রফিকুল ইসলাম, মোঃ সাইদুর রহমান, উত্তম কুমার ঘোষ, হেমেন্দ্র নাথ গাইন, মৃণাল কান্তি সানা, মোঃ ইমদাদুল হক, মোঃ শাহিনুর হোসেন, বিদ্যুৎ মন্ডল ও তন্ময় মন্ডল।
![]()


