নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় পায়ে ধাক্কা লাগায় শিশুকে হত্যা করলেন চাচি

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় পায়ে ধাক্কা লাগায় শিশুকে হত্যা করলেন চাচি

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় পায়ে ধাক্কা লাগায় শিশুকে হত্যা করলেন চাচি
নেত্রকোনা প্রতিনিধি।

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় অঙ্কিত বর্মন (৩) নামে এক শিশুকে হত্যার ঘটনা ঘটেছে। শিশুটির চাচি ফুলরানি বর্মণ আদালতে স্বীকারোক্তি দিয়েছেন, যা মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুল ইসলাম হারুন নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, ফুলরানি বর্মন স্বীকার করেছেন যে, অঙ্কিত তার সন্তানদের সঙ্গে ঝগড়া করছিল। একপর্যায়ে অঙ্কিত তার পায়ে ধাক্কা দেওয়ায় ফুলরানি ক্ষিপ্ত হয়ে শিশুটিকে পাশের ঘরে নিয়ে গলা কেটে হত্যা করেন।

নিহত অঙ্কিত বর্মণ উপজেলার বরান্তর গ্রামের সাগর বর্মনের ছেলে। তার বাবা ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন। কয়েক দিন আগে শিশুটি দাদীর সঙ্গে গ্রামের বাড়িতে এসেছিল। সোমবার দুপুরে খেলার সময় তাকে গলায় কাটা অবস্থায় পাওয়া যায়। স্থানীয়রা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন, কিন্তু চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ তদন্তের অংশ হিসেবে চারজনকে আটক করেছে। তাদের মধ্যে রয়েছেন অঙ্কিতের চাচা রাজন চন্দ্র বর্মণ, চাচা লিটন বর্মণের স্ত্রী ফুলরানি বর্মণ, আত্মীয় সুকুমার বর্মণ ও তার স্ত্রী মায়ারানি বর্মণ। ঘটনা প্রকাশ পেলে অঙ্কিতের বাবা থানায় মামলা করেন।

আদালত বৃহস্পতিবার চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মোহনগঞ্জ থানার ওসি জানিয়েছেন, ঘটনার তদন্ত এখনও চলমান।

Loading

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *