
নতুন রূপে শুভ উদ্বোধন হলো প্রমি এন্টারপ্রাইজ-এর বান্দরবান মোটরস
মুহাম্মদ আলী,বান্দরবান জেলা প্রতিনিধি: নতুন সাজে,নতুন আয়োজনে এবং উন্নত সেবার প্রত্যয় নিয়ে বান্দরবান বাসস্টেশন এলাকায় ১২জুন শুক্রবার সকালে শুভ উদ্বোধন করা হয়েছে প্রমি এন্টারপ্রাইজ- এর বান্দরবান মোটরস। চাকা,ব্যাটারি ও গাড়ির বিভিন্ন যন্ত্রাংশের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করেছে প্রতিষ্ঠানটি।
“গুণগত মানসম্পন্ন চাকা ও ব্যাটারি,বিশ্বস্ত সেবা এবং ন্যায্য মূল্য”এই অঙ্গীকারকে সামনে রেখে গ্রাহকদের সর্বোচ্চ সেবা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে বান্দরবান মোটরস কর্তৃপক্ষ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মাবুদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, বান্দরবান জেলা যুবদলের সভাপতি জহিরুল ইসলাম মাসুম,বান্দরবান ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মো.আবু জাফর’ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রমি এন্টারপ্রাইজ-এর বান্দরবান মোটরস-এর স্বত্বাধিকারী বাবু অমল কান্তি দাশ উপস্থিত অতিথিদের স্বাগত জানান এবং গ্রাহকদের আস্থা ও ভালোবাসাই প্রতিষ্ঠানের এগিয়ে যাওয়ার মূল অনুপ্রেরণা বলে উল্লেখ করেন।
প্রতিষ্ঠানটি চাকা, ব্যাটারি ও গাড়ির প্রয়োজনীয় বিভিন্ন পার্টসের মাধ্যমে বান্দরবানবাসীর জন্য নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
![]()


