তাহফিজুল উম্মাহ হিফয মডেল মাদ্রাসার  ছাত্র নাবাহান ও মিসবাহ জাতীয় পর্যায়ে গৌরব  অর্জন

তাহফিজুল উম্মাহ হিফয মডেল মাদ্রাসার ছাত্র নাবাহান ও মিসবাহ জাতীয় পর্যায়ে গৌরব অর্জন

তাহফিজুল উম্মাহ হিফয মডেল মাদ্রাসার ছাত্র নাবাহান ও মিসবাহ জাতীয় পর্যায়ে গৌরব অর্জন

মোহাম্মদ আব্বাস উদ্দিন, লোহাগাড়া, চট্টগ্রাম

চট্টগ্রাম জেলার ফটিকছড়ি সৈয়দ আহমুদুল্লাহ (র)এর স্মরণে গাউছুল আজম মাইজভান্ডারী হিফ্জুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কতৃক আয়োজিত ৩য় তম জাতীয় হিফ্জুল কুরআন প্রতিযোগিতায় গ্রান্ড ফাইনালে হাজার হাজার ছাত্রদের কে পিছনে পেলে লোহাগাড়া রশিদের পাড়া আব্বাস টাওয়ারে অবস্থিত তাহফিজুল উম্মাহ হিফয মডেল মাদ্রাসার মেধাবী ছাত্র
মোহাম্মদ নাবাহান আলম, পিতা নুরুল আলম, ৫ পারা হিফজে জাতীয় পর্যায়ে ৭ তম স্থান ও মোহাম্মদ মিসবাহ উদ্দিন, পিতা মাওলানা মিনহাজ উদ্দিন ১০ পারা হিফজে ১০ ম স্থান অর্জন গৌরব করেছেন।

১৫ জানুয়ারী -২৬, বৃহস্পতিবার ফটিকছড়ি গাউছিয়া আহমদিয়া মনজিল, মাইজভান্ডার দরবার শরীফে হিফজুল কুরআন প্রতিযোগিতা গ্র্যান্ড ফাইনাল শুরু হয়।

একান্ত সাক্ষাৎকারে মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ কমর উদ্দিন বলেন- আল্লাহ তায়ালা যেন নাবাহান ও মিসবাহকে আন্তর্জাতিক মানের হাফেজ ও আলেম হিসাবে কবুল করেন এবং অত্র প্রতিষ্ঠানের সুনাম যেন বিশ্ব দরবারে আলোকিত হয় আল্লাহর দরবারে সেই প্রাথর্না করছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

Loading

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *