ডুমুরিয়ায় চেয়ারম্যান রবি হত্যা’র ঘটনায় থানায় মামলা।

ডুমুরিয়ায় চেয়ারম্যান রবি হত্যা’র ঘটনায় থানায় মামলা।

ডুমুরিয়ায় চেয়ারম্যান রবি হত্যা’র ঘটনায় থানায় মামলা।
তারা বিশ্বাসসহ ৪জন পুলিশ হেফাজতে। অরুন দেবনাথ
ডুমুরিয়া প্রতিনিধি।
ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান রবি হত্যা’র ঘটনায় ডুমুরিয়া থানায় অজ্ঞাতদের আসামী করে মামলা দায়ের হয়েছে। স্ত্রী শায়লা ইরিন নিজেই এ মামলার বাদী হয়েছেন। চলছে পুলিশ সহ ৪ সংস্থার সাড়াশি অভিযান। এ পর্যন্ত আওয়ামীলীগ নেতা আজগর বিশ্বাস তারাসহ পুলিশ হেফাজতে ৪জন।
পুলিশ ও মামলা সুত্রে জানা গেছে, খুলনার ডুমুরিয়ায় ৮নং শরাফপুর ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি (৬জুলাই) শনিবার রাতে সন্ত্র্রাসীদের গুলিতে খুন হন। এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতদের আসামী করে রোববার রাতে ডুমুরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপরেই চলছে অভিযান। যাতে অংশ নিয়েছেন পুলিশসহ প্রশাসনের একাধিক টীম। মুলতঃ কি কারণে এবং কেন খুন হলেন চেয়ারম্যান রবি। কিলিং মিশনে কে কে ছিল। হত্যাকান্ডের সমস্ত মোটিভ উদ্ধারে কাজ করছেন তারা। তবে এ পর্যন্ত তাদের হেফাজতে আছে ৪জন। তাদের মধ্যে বিশ্বাস প্রোপাইটিজের মালিক আজগর বিশ্বাস তারা’সহ তার এক সহযোগীর নাম শোনা গেছে। এছাড়া গুটুদিয়া এলাকার আছে ২জন। এ বিষয়ে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত সাহা জানান, মামলার তদন্ত স্বার্থে এখন কোন কিছু বলা যাচ্ছে না। আমরা বিভিন্ন পয়েন্ট নিয়ে কাজ করছি। তবে তথ্য প্রযুক্তি দ্বারা এরই মধ্যে গুরুত্বপূর্ণ ইনফরমেশান পাওয়া গেছে। আমরা সেই সুত্র ধরেই কয়েক জনকে এনেছি।   ##

ডুমুরিয়ায় অজ্ঞাত লাশ উদ্ধার
ডুমুরিয়া প্রতিনিথি
ডুমুরিয়ার সেই গুটুদিয়া ওয়াপদার-মাথা ব্রীজের পাশ থেকে আবারও একটি লাশ উদ্ধার হয়েছে। সোমবার বিকেলে ব্রীজের পশ্চিম পাশে ঝোপের ভিতরে লাশটি পাওয়া যায়। তবে তিনি পরিচয়হীন এবং শারিরিক ভাবে প্রতিবন্দ্বি বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, সোমবার বিকেলে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া ওয়াপদার মাথা ব্রীজের পশ্চিম পাশে ঝোপের ভিতরে একটি মরদেহ পড়ে ছিল। যা দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার ও তার সুরোত হাল রির্পোট তৈরি করে। এ বিষয়ে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ সুকন্ত সাহা জানন, প্রাথমিক ভাবে জানা গেছে, মৃত ব্যক্তি শারিরিক ভাবে প্রতিবন্দ্বি। সে এলাকায় পাগলের মত ঘুরাঘুরি করতো। তার পরণে ছিল লুঙ্গি গেঞ্জি। বয়স আনুমানিক ৪০ বছর হতে পারে। আমরা তার স্বজনদের খুঁজে বের করার চেষ্টা করছি।
উল্লেখ্য যে, ওই ব্রীজের পূর্ব পাশেই জনপ্রিয় চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম খুন হয়েছিলেন।

Loading

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *