
ডুমুরিয়ায় খর্ণিয়া ইউনিয়ন শ্রমিকদলের ইফতার মাহফিল
অরুণ দেবনাথ,
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি ।
ডুমুরিয়ায় খর্ণিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিকদলের উদ্যোগে মাহে রমজানে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে খর্ণিয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন ডুমুরিয়া-ফুলতলা খুলনা -৫ আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েত। তিনি তার বক্তব্যে বলেন,গত ৫ আগষ্ট শেখ হাসিনা যখন জনরোষের শিকার হয়ে দেশ ত্যাগ করেছেন। এরপরই আমরা দেখতে পাচ্ছি অন্য একটি দল পতিত সরকারের দোসরদের সাথে আঁতাত করে দেশ বিরোধী বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। তিনি আরও বলেন আপনারা ভারতীয় গুপ্তচর হতে সাবধান থাকবেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সাবেক উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ হাফিজুর রহমান। ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি শেখ জহুরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান মোল্লা মাহাবুবুর রহমান,শেখ মশিউর রহমান লিটন,বিএম হাবিবুর রহমান হবি, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন,ইউপি চেয়ারম্যান সাবেক উপজেলা বিএনপি নেতা শেখ দিদারুল হোসেন দিদার, উপজেলা যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান মোড়ল, মিজানুর রহমান লিটন,যুবদলের আহ্বায়ক প্রভাষক মঞ্জুর রশিদ,কৃষকদলের আহ্বায়ক মাষ্টার আইয়ূব আহমেদ, মোল্লা আবুল কাশেম, আসাদুজ্জামান মিন্টু, শেখ আব্দুর রশিদ,শেখ হযরত আলী, আশরাফ হোসেন শেখ,শেখ ফরিদুল ইসলাম, মহসিন খান,মহিবুর হোসেন জোয়ার্দার, হাফিজুর রহমান প্রমুখ। দোয়া পরিচালনা করেন মুফতি কামরুল ইসলাম।
![]()


