জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার   ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত।

জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত।

জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার
১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত।

বিশেষ প্রতিনিধি মোঃ মাসুদ ফারুক বাবলু।

নানা আয়োজনে ও আনন্দ উচ্ছ্বাসের মাধ্য দিয়ে বহুল প্রচারিত গণমাধ্যম এবং পাঠক নন্দিত, ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ১৯ তম বর্ষপূর্তি ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

২৭ সেপ্টেম্বর রোজ শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় ঢাকার পল্টন টাওয়ারের রিপোর্টার্স ইউনিটি ৪র্থ তলার হল রুমে, আনন্দ মুখর পরিবেশে কেক কাটা, আলোচনা সভা, সম্মানিত অতিথি বরন , পুরস্কার বিতরণ সহ নানা ধরনের আয়োজনের মধ্য দিয়ে এই বর্ষপূর্তি দিনটি, আনন্দ উচ্ছ্বাস মুখরিত পরিবেশে পালন করা হয়।জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন মেতে উঠেছিলেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত সকল প্রতিনিধি উপস্থিতিতে সফল ভাবে সুশৃঙ্খল সুন্দর পরিবেশ পালিত হয়।

দৈনিক আজকের বসুন্ধরা চীফ রিপোর্টার সাইদুর রহমান বাবুল, এর সভাপতিত্বে, সঞ্চালনায় ছিলেন দৈনিক মাথা ভাঙ্গা পত্রিকার চীফ রিপোর্টার মোঃ নজরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও দর্পণ বাংলা নিউজ 24.কম এর চেয়ারম্যান মোঃ সোহেল রানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস ক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ফরিদ খান, দৈনিক গণধ্বনি প্রতিদিন পত্রিকার সম্পাদক ইয়াকুব শিকদার,দৈনিক চৌকস পত্রিকার সহ সম্পাদক আব্দুল আওয়াল, দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ময়মনসিংহ ব্যুরো চীফ রিপোর্টার শামীম আহমেদ সহ আরও অনেকে।

এসময় সারা দেশ থেকে আগত দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অংশ গ্রহণকৃত প্রতিনিধিদের মাঝে সম্মাননা স্মারক বিতরণ করা হয়। ক্রেস্ট ও বিভিন্ন উপকরণ দিয়ে সাংবাদিকদের পুরস্কৃত করা হয়েছে।

Loading

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *