চাম্বি মফিজ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি মোরশেদ, সম্পাদক জহির

চাম্বি মফিজ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি মোরশেদ, সম্পাদক জহির

চাম্বি মফিজ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি মোরশেদ, সম্পাদক জহির বান্দরবানের লামা উপজেলার আজিজনগর চাম্বি মফিজ বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিঃ এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে নতুন পরিচালনা কমিটি সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে ডাক্তার মোরশেদ আলম এবং সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে মো জহিরুল ইসলাম।

২৪ এপ্রিল, শুক্রবার রাত নয়টার দিকে সমিতির সদস্যদের নিয়ে একটি বার্ষিক জেনারেল মিটিং এর আয়োজন করা হয় এবং সেখানে সমিতির সকল সদস্যদের সম্মতিক্রমে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে সিলেকশনের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হয়।

এই বার্ষিক জেনারেল  মিটিং এই উপস্থিত ছিলেন, আজিজনগর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোবারক হোসেন মহরম, সাবেক চেয়ারম্যান নাজেমুল ইসলাম চৌধুরী, প্রবীন ব্যবসায়ী আমজাদ হোসেন চৌধুরী, ডাক্তার ফরিদুল আলম, মহিউদ্দিন সওদাগর, নুরু সওদাগর এবং তোফাইল আহমদ প্রমূখ।

Loading

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *