গাইবান্ধার ৫ আসনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

গাইবান্ধার ৫ আসনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

গাইবান্ধার ৫ আসনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিনে গাইবান্ধার পাঁচটি সংসদীয় আসনে মোট ১৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
জেলায় পাঁচটি আসনে মোট ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে প্রথম দিনের যাচাই-বাছাইয়ে শুক্রবার গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ৫ জন এবং গাইবান্ধা-২ (সদর) আসনে ৩ জনসহ মোট ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
দ্বিতীয় দিন শনিবার গাইবান্ধা-৩ (পলাশবাড়ী–সাদুল্লাপুর) আসনে ৩ জন, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে ১ জন এবং গাইবান্ধা-৫ (সাঘাটা–ফুলছড়ি) আসনে ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কর্তৃপক্ষ। এদিনও মোট ৮ জনের মনোনয়ন বাতিল হয়।
বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে গাইবান্ধা-৩ আসনে জনতার দলের প্রার্থী মঞ্জুরুল হক, স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান এবং এস এম খাদেমুল ইসলাম খুদিসহ ৩ জন রয়েছেন।
গাইবান্ধা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ আকন্দের মনোনয়ন বাতিল করা হয়।
গাইবান্ধা-৫ আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী শ্রী নিরমল, গণ অধিকার পরিষদের প্রার্থী সামিউল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী সুজাউদ্দৌলা সাজু ও হাসান মেহেদী বিদ্যুৎসহ ৪ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।
দুইদিনের যাচাই-বাছাই শেষে গাইবান্ধার পাঁচটি আসনে মোট ২৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যাচাই-বাছাইয়ের ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, মনোনয়নপত্রে ত্রুটি এবং প্রয়োজনীয় কাগজপত্রের অসঙ্গতির কারণেই এসব মনোনয়ন বাতিল করা হয়েছে।
তবে বাতিল হওয়া প্রার্থীদের জন্য আপিলের সুযোগ রয়েছে। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে তারা আপিল করতে পারবেন। আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

Loading

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *