গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দুর্গাপুরে গভীর শোক

গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দুর্গাপুরে গভীর শোক

গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দুর্গাপুরে গভীর শোক

রাজশাহী দুর্গাপুর প্রতিনিধিঃ

গণতন্ত্রের মা, আপোষহীন দেশনেত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দুর্গাপুর উপজেলা ও পৌরসভা শাখা। এ উপলক্ষে সোমবার বিকেলে দুর্গাপুরে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শোকসভায় পৌর ছাত্রদলের আহ্বায়ক আল-আমিন হক রিমনের সভাপতিত্বে এবং পৌর ছাত্রদলের সদস্য সচিব এস এম সাকিব হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুস সবুর বুলেট।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মন্ডল, জেলা যুবদলের সদস্য মো. মাহবুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি নাহিদুল হক বিদয়সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও উপজেলা ও পৌর ছাত্রদল, বিএনপি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোকসভায় উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার রক্ষার প্রতীক। স্বৈরাচার ও অন্যায়ের বিরুদ্ধে আপসহীন সংগ্রামে তিনি ছিলেন অবিচল। তার দীর্ঘ রাজনৈতিক জীবন ত্যাগ, সাহস ও নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। দেশ ও জাতির জন্য এ ক্ষতি অপূরণীয়—যা দীর্ঘদিন স্মরণে থাকবে বলেও তারা মন্তব্য করেন।

বক্তারা আরও বলেন, বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করেই গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ছাত্রদলসহ বিএনপির নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকবে। তার আত্মত্যাগ ও সংগ্রাম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
শোকসভা শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন দুর্গাপুর ফাজিল মাদ্রাসার শিক্ষক আব্দুল গফুর।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মন্ডল, দেলুয়াবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলেফ উদ্দিন, পৌর যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন, উপজেলা কৃষকদলের সদস্য সচিব মোহায়মেনুল হক রেন্টু, উপজেলা বিএনপির সদস্য ও সাবেক ওয়ার্ড কমিশনার হায়দার আলী, উপজেলা ও পৌর ছাত্রদল এবং যুবদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Loading

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *