
খাগড়াছড়ি প্রেসক্লাবের উদ্যোগে এবং প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (PIB)-এর সার্বিক আয়োজনে শুরু হলো তিন দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা!
আজ ছিল খাগড়াছড়ি জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের নিয়ে আয়োজিত ‘এআই (AI), ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’-র প্রথম দিন।
বর্তমান ডিজিটাল যুগে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বজায় রাখতে ফ্যাক্ট চেকিং, কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর সঠিক ব্যবহার এবং মাঠপর্যায়ে সাংবাদিকদের পেশাগত সুরক্ষা অত্যন্ত জরুরি। আশা করি এই তিন দিনের কর্মশালা আমাদের খাগড়াছড়ির গণমাধ্যমকর্মীদের পেশাগত দক্ষতা আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।
![]()


