কক্সবাজার পেকুয়ায় অভিযানে গিয়ে হামলার শিকার বন কর্মকর্তা, আহত ২

কক্সবাজার পেকুয়ায় অভিযানে গিয়ে হামলার শিকার বন কর্মকর্তা, আহত ২

কক্সবাজার পেকুয়ায় অভিযানে গিয়ে হামলার শিকার বন কর্মকর্তা, আহত ২

পেকুয়া প্রতিনিধি।
কক্সবাজারের পেকুয়ায় অভিযানে গিয়ে বন কর্মকর্তার ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় এক বন কর্মকর্তা ও এক কর্মচারী আহত হয়েছেন। হামলাকারীরা তাদের মোটরসাইকেলও ভাঙচুর করে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত দুইটার দিকে উপজেলার বারবাকিয়া রেঞ্জ অফিসের আওতাধীন টৈটং ইউনিয়নের ঢালার মুখ এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- টৈটং বিট কর্মকর্তা আহসান হাবিব ও বন বিভাগের কর্মী মোক্তার মাঝি।

বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা খালেকুজ্জামান বলেন, বনভূমির ভেতর থেকে ট্রাকে করে বালু পাচারের খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। সেখানে পৌঁছালে স্থানীয় কয়েকজন তাদের ওপর হামলা চালায় এবং মোটরসাইকেল ভাঙচুর করে। পরে পেকুয়া থানা-পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

তিনি আরও বলেন, গত ১৯ ফেব্রুয়ারি অবৈধভাবে বালু পাচারের সময় দুটি ডাম্পট্রাক জব্দ করা হয়। জব্দ করা ট্রাক দুটির নম্বর চট্টমেট্রো-অ-০১৪৪ ও চট্টমেট্রো-য়-৫৭৩। তাঁর দাবি, জব্দ করা ট্রাক ছাড়িয়ে নিতে না পেরে একটি পক্ষ মিথ্যা তথ্য দিয়ে তাঁদের ঘটনাস্থলে নিয়ে গিয়ে হামলা চালায়।

স্থানীয় কয়েকজনের ভাষ্য, বাঁশখালী উপজেলার ট্রাক দুটি একটি প্রভাবশালী চক্রের নিয়ন্ত্রণে ছিল। বন বিভাগের অভিযানে ট্রাক জব্দ হলেও তা ছাড়িয়ে নেওয়া সম্ভব হয়নি। পরে গভীর রাতে বালু পাচারের তথ্য দিয়ে বন কর্মকর্তাদের ডেকে নেওয়া হয়।

তবে এলাকাবাসীর একটি অংশের দাবি, বন কর্মকর্তারা রাতে অভিযানে গিয়ে ট্রাক না পেয়ে ঢালার মুখ এলাকায় এক প্রতিবন্ধী ব্যক্তির ঘর ভাঙতে চেষ্টা করলে স্থানীয় লোকজন জড়ো হন। একপর্যায়ে উত্তেজনার মধ্যে হামলার ঘটনা ঘটে।

এ বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক দেলোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

ঘটনার বিষয়ে মামলা বা গ্রেপ্তারের অগ্রগতি জানতে চাইলে সংশ্লিষ্টরা বিস্তারিত কিছু জানাননি।

Loading

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *