
এসএসসি ও দাখিল কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধিত করল আলোর কাফেলা একতা সংঘ
মোহাম্মদ আব্বাস উদ্দিন, লোহাগাড়া,চট্টগ্রাম
লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আমিরাবাদ উদ্যান পাড়া এলাকায় অরাজনৈতিক ও সামাজিক সংগঠন ‘আলোর কাফেলা একতা সংঘ’-এর ৭ম বর্ষপূর্তি এবং এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) রাত ৯টায় উদ্যান পাড়াস্থ ‘মসজিদে বাইতুল মামুর’ সংলগ্ন মাঠে এই অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানে সংগঠনের নব নিবার্চিত উপদেষ্টা হিসেবে বরণ করে নেওয়া হয় বিশিষ্ট সমাজসেবক ও প্রবাসী মোহাম্মদ দিদার, আব্দুর রশিদ এবং স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ রুবেল-কে। সংগঠনের কমিটির পক্ষ থেকে তাঁদের সন্মাননা ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়।
নতুন উপদেষ্টা মোহাম্মদ দিদার তাঁর বক্তব্যে বলেন: আলোর কাফেলা যেহেতু একটি অরাজনৈতিক ও সামাজিক সংগঠন সমাজের যেকোনো কল্যাণমূলক কাজে আমি সবসময় আপনাদের পাশে থাকবো, ইনশাআল্লাহ। একা আমরা সামান্যই করতে পারি, কিন্তু একত্রে আমরা অসাধ্য সাধন করতে পারি। এই সুন্দর আয়োজনের মাধ্যমে এলাকার শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে সভাপতির বক্তব্যে তানভীর সিদ্দিকী আরমান বলেন: শিক্ষার স্বাদ গ্রহণের জন্য স্বপ্ন দেখতে হবে এবং তা বাস্তবে রূপ দিতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। রেজাল্ট কখনোই জীবনের চূড়ান্ত পরিচয় নয়। একটি নাম্বর তোমার স্বপ্ন বা যোগ্যতার মাপকাঠি হতে পারে না। তাই আগে ভালো মানুষ হও, তারপর ভালো ছাত্র। মানবিকতা, সততা আর পরিশ্রমই তোমাকে সত্যিকারের সফলতার পথে নিয়ে যাবে।
পরিশেষে সংগঠনের উপদেষ্টা মন্ডলী এবং একনিষ্ঠ সদস্যবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত এই অনুষ্ঠানটি বিশেষ মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।
“শিক্ষার আলোয় আলোকিত হোক সমাজ, একতার বন্ধনে অটুট থাকুক আমাদের পথচলা।”
![]()


