লোহাগাড়ায় বন্যার্তদের মাঝে ডায়মন্ড প্রবাসী গ্রুপ ও সামরাস ট্রাভেলস এন্ড ট্যুরস এর মানবিক উপহার বিতরণ

লোহাগাড়া,চট্টগ্রাম প্রতিনিধি

টানা কয়েকদিন অনাবরত বৃষ্টিতে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া পরিবারের মাঝে মানবিক উপহার সামগ্রী বিতরণ করলেন চট্টগ্রামের সামাজিক ও আর্থিক সংগঠন ডায়মন্ড প্রবাসী গ্রুপ ও সামরাস ট্রাভেলস এন্ড ট্যুরস।

আজ ১১ জুলাই শনিবার বিকাল ৪ টায় পশ্চিম আমিরাবাদ মাষ্টার পাড়া, উদ্যান পাড়া, খেয়ারকুল ও হাজীর পাড়া প্রায় ১০০ পরিবারের মাঝে মানবিক উপহার বিতরণ করা হয়েছে।

ডায়মন্ড প্রবাসী গ্রুপের সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ফারুক এর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ড প্রবাসী গ্রুপের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্বাস উদ্দিন ও সামরাস ট্রাভেলস এন্ড ট্যুরস এর চেয়ারম্যান এবং হালাল ডাইনের ডাইরেক্টর মোহাম্মদ আবু ছিদ্দিক।
সাথে আরো উপস্থিত ছিলেন তরুণ সংগঠক তামিম মির্জা, সোনালী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড এর ইউ এম মোহাম্মদ দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন, সাকিবুল রহমান তোয়াছিন, মোহাম্মদ মুজাহিদ ও সামরাস ট্রাভেলস এন্ড ট্যুরস এর অফিস সহকারী মোহাম্মদ জাবেদ।

Loading

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *