লামা উপজেলায় পুষ্টি বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

লামা উপজেলায় পুষ্টি বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

লামা উপজেলায় পুষ্টি বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

আজ সকাল ১০:৩০ ঘটিকায় লামা উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা পুষ্টি বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মঈন উদ্দিন এবং সদস্য সচিব হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডা. গোলাম মোস্তফা নাদিম।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিজ্ মোছা. শাকিলা আক্তার, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. শুভ কুমার রাজবংশী, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী আশরাফ মাহমুদ, চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) লামা সদর ইউনিয়ন পরিষদ, সাংবাদিকবৃন্দ, এনজিও প্রতিনিধি ও উপকারভোগীরা।
সভায় পুষ্টি সচেতনতা বৃদ্ধি, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য গ্রহণ, মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং বিভিন্ন দপ্তরের সমন্বিত উদ্যোগ জোরদারের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
সুস্থ সমাজ গঠনে পুষ্টি বিষয়ে সকলের সম্মিলিত অংশগ্রহণই হতে পারে একটি সুন্দর ও স্বাস্থ্যবান ভবিষ্যতের ভিত্তি।

Loading

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *