লামায় অসহায় হিল ভিডিপি সদস্য মোহাম্মদ আলীর চিকিৎসায় সহায়তার আবেদন

লামায় অসহায় হিল ভিডিপি সদস্য মোহাম্মদ আলীর চিকিৎসায় সহায়তার আবেদন

লামায় অসহায় হিল ভিডিপি সদস্য মোহাম্মদ আলীর চিকিৎসায় সহায়তার আবেদন

লামা (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবানের লামা পৌরসভার সাবেক বিলছড়ি এলাকার ৬নং ওয়ার্ডের বাসিন্দা হিল ভিডিপি সদস্য মোহাম্মদ আলী (পিতা: বুদরুত আলী) গুরুতর অসুস্থ অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত হয়ে তার একটি পা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। বর্তমানে পায়ে সংক্রমণ ছড়িয়ে পচন ধরেছে। চিকিৎসকরা জানিয়েছেন, দ্রুত অস্ত্রোপচারের মাধ্যমে পা অপসারণ না করলে সংক্রমণ পুরো শরীরে ছড়িয়ে তার জীবন হুমকির মুখে পড়তে পারে।

পরিবার সূত্রে জানা যায়, মোহাম্মদ আলী ১৯৮৬ সাল থেকে সেনাবাহিনীর সঙ্গে বিভিন্ন তথ্য সংগ্রহ ও সহযোগিতামূলক কাজে নিয়োজিত ছিলেন। কর্মজীবনে দায়িত্বশীল ভূমিকা পালন করলেও বর্তমানে অসুস্থতার কারণে তিনি সম্পূর্ণ কর্মক্ষমতা হারিয়ে ঘরবন্দি জীবন কাটাচ্ছেন।

তার চিকিৎসার জন্য ইতোমধ্যে পরিবারের সদস্যরা নিজেদের জমিজমা বিক্রি করে সর্বস্ব ব্যয় করেছেন। ফলে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়ে গেছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী জরুরি অস্ত্রোপচারের জন্য প্রায় ৬ লাখ টাকার প্রয়োজন হলেও এত বড় অঙ্কের অর্থ সংগ্রহ করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না।

এ অবস্থায় মোহাম্মদ আলীর পরিবার সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি, মানবিক সংগঠন এবং সহৃদয় মানুষের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন। তাদের বিশ্বাস, সবার সামান্য সহযোগিতাই একজন অসহায় মানুষের জীবন বাঁচাতে পারে।

সহায়তা পাঠানোর ঠিকানা:

জনতা ব্যাংক লিমিটেড
অ্যাকাউন্ট নম্বর: ০১০০১০২৩৩৬৮২২

বিকাশ ও যোগাযোগ:

০১৮৫০-৭১৮৬৪২
(ছেলে বিকাশ ও যোগাযোগ নাম্বার )

পরিবারের পক্ষ থেকে দেশের সকল হৃদয়বান মানুষের কাছে মানবিক সহায়তার জন্য আন্তরিক আবেদন জানানো হয়েছে। একজন মানুষের জীবন রক্ষায় আপনার সামান্য সহায়তাও হতে পারে আশার আলো।

Loading

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *