কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশের বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশের বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশের বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

জাবের আলী,সিনিয়র স্টাফ রিপোর্টার
কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন কুমিল্লা হাইওয়ে রিজিয়নের পুলিশ সুপার ,(এডিশনাল ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ শাহিনুর আলম খান।

আজ ১৪/০৬/২০২৬ খ্রিষ্টাব্দ, রোজ রবিবার কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন হাইওয়ে থানার কম্পাউন্ডে বৃক্ষরোপণের মাধ্যমে পুলিশ সদস্যদের বৃক্ষরোপণের প্রতি উদ্বুদ্ধ করেন।

গতকাল ১৩/০৬/২০২৬ খ্রিস্টাব্দ রোজ শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ কর্তৃক কক্সবাজারের চকরিয়ায় বৃক্ষ রোপণের মাধ্যমে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন।

প্রধানমন্ত্রীর বৃক্ষ রোপণের ঘোষণায় উদ্বুদ্ধ হয়ে কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশের এসপি মোহাম্মদ শাহিনুর আলম খান পুলিশ সদস্যদেরকে বৃক্ষ রোপণে উদ্বুদ্ধ করার জন্য আজ মালুম ঘাট হাইওয়ে থানা, চিরিংগা হাইওয়ে থানা, দোহাজারী হাইওয়ে থানা সহ বিভিন্ন হাইওয়ে থানার কম্পাউন্ডে বৃক্ষ রোপণ করেন। এ সময় তার সাথে ছিলেন মালুম ঘাট হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান, চিরিংগা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আরিফুল আমিন, দোহাজারী হাইওয়ে থানার ওসি সালাহ্ উদ্দিন চৌধুরী সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যগণ।

বৃক্ষ রোপনের বিষয়ে জানতে চাইলে কুমিল্লা রিজিয়ন হাইওয়ে থানার এসপি শাহিনুর আলম খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কর্তৃক সারাদেশে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করায় আমরা উদ্বুদ্ধ হয়ে প্রধানমন্ত্রীর এই কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য বিভিন্ন হাইওয়ে থানার কম্পাউন্ডে বৃক্ষ রোপণের মাধ্যমে পুলিশ সদস্যদের কে উদ্বুদ্ধ করছি। কুমিল্লা রিজিয়নের প্রত্যেকটি থানা ও অফিস কম্পাউন্ডে বনজ,ফলজ ও ওষুধি গাছের চারা লাগানো হবে। প্রধানমন্ত্রী ঘোষিত সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যে পুলিশ সদস্যরা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

Loading

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *