
কক্সবাজারে পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের শুভ উদ্বোধন
স্টাফ রিপোর্টার:
কক্সবাজার সদর উপজেলার পিএমখালীতে পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের শুভ উদ্বোধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ সংরক্ষণ, জলাবদ্ধতা নিরসন এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বর্তমান সরকারের দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন এবং পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, খাল পুনঃখননের মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তিনি খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন এবং দেশের টেকসই উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা খাল পুনঃখনন কার্যক্রমকে এলাকার উন্নয়ন, পরিবেশ রক্ষা এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।
![]()


