
লামায় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনায় ২ লাখ টাকা অর্থদণ্ড
বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের হাসনাভিটা এলাকায় অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন উপজেলা প্রশাসন। শনিবার (০৯ মে ২৬ইং) বিকাল ০৩ টায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন লামা উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরিবেশের জন্য ক্ষতিকর এবং আইন বহির্ভূত উপায়ে ইটভাটা পরিচালনার অভিযোগে এ ব্যবস্থা গ্রহণ করা হয়।
![]()


