শিশু সুরক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে বান্দরবানে পাড়া কারবারীদের নিয়ে এক মতবিনিময় সভা

শিশু সুরক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে বান্দরবানে পাড়া কারবারীদের নিয়ে এক মতবিনিময় সভা

শিশু সুরক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে বান্দরবানে পাড়া কারবারীদের নিয়ে এক মতবিনিময় সভা

মুহাম্মদ আলী,বান্দরবান জেলা প্রতিনিধি:বাল্যবিবাহ নিরোধ, শিশুর অপুষ্টি দূরীকরণ, শিশু শ্রম নিরসন এবং শিশু সুরক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে বান্দরবানে পাড়া কারবারীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২১এপ্রিল বান্দরবান সদরের একটি আবাসিক হোটেলের হলরুমে ওয়াল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় ও গ্রাউসের বাস্তবায়নে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফা সুলতানা খান হীরামনি।

এসময় সদর উপজেলা সমাজসেবা অফিসার সত্যজিৎ মজুমদার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বান্দরবান জেলার ব্যবস্থাপক আশীষ হালদার, গ্রাউসের প্রোগাম ম্যানেজার টুলু মারমাসহ বিভিন্ন পাড়ার কারবারী, মসজিদের ইমাম, মন্দিরে পুরোহিত, বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, শিশুদের নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ গড়তে বাল্যবিবাহ রোধ করতে হবে। শিশুদের অপুষ্টি ও শিশু শ্রম বন্ধে সমাজের সকলকে সচেতন হতে হবে আর একযোগে কাজ করতে হবে। পাশাপাশি শিশুর অধিকার রক্ষা ও সুরক্ষা নিশ্চিত করতে স্থানীয় নেতৃত্বের ভূমিকা আরও জোরদার করতে হবে।

সভায় অংশগ্রহণকারীরা সকলে পার্বত্য জেলার শিশুদের সুরক্ষা নিশ্চিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন আর শিশুদের ভবিষ্যৎ জীবন আরো সুন্দর ও নিরাপদ করতে প্রশাসনের কর্মকর্তারা সকলের আরো সচেতনতা বৃদ্ধির উপর জোর প্রদান করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফা সুলতানা খান হীরামনি সকলের আরো দায়িত্বশীলতা বৃদ্ধি এবং সচেতনতা বৃদ্ধির উপর জোর দেন। তিনি বলেন, আজকের শিশু আগামীদিনের ভবিষ্যৎ আর তাদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে আমাদের শিশুদের প্রতি আরো যত্নশীল হতে হবে। এসময় প্রধান অতিথি উপস্থিত বিভিন্ন পাড়ার কারবারী, মসজিদের ইমাম, মন্দিরে পুরোহিত, বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিজ নিজ পাড়ার শিশুদের প্রতি আরো দায়িত্বশীল আচরণের জন্য সবাইকে পরামর্শ দিতে আহবান জানান।

Loading

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *