আলীকদমে পোয়ামুহুরী বৌদ্ধ বিহারের উদ্বোধন, ধর্মীয় উৎসবে আনন্দঘন পরিবেশ

আলীকদমে পোয়ামুহুরী বৌদ্ধ বিহারের উদ্বোধন, ধর্মীয় উৎসবে আনন্দঘন পরিবেশ

আলীকদমে পোয়ামুহুরী বৌদ্ধ বিহারের উদ্বোধন, ধর্মীয় উৎসবে আনন্দঘন পরিবেশ

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবান জেলার আলীকদম উপজেলা পোয়ামুহুরী এলাকায় নবনির্মিত একটি বৌদ্ধ ধর্মীয় উপাসনালয়ের উদ্বোধন উপলক্ষে বর্ণিল ধর্মীয় উৎসব অনুষ্ঠিত হয়েছে। “বড়নেতী পাড়া খশিয়া বৌদ্ধ বিহার সংঘ” নামে প্রতিষ্ঠিত এ বিহারটি স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের জন্য নতুন এক ধর্মীয় কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করেছে।

জানা যায়, ২০২২ সালে প্রতিষ্ঠিত এই বিহারের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয় ১ এপ্রিল ২০২৬ তারিখে। উদ্বোধন উপলক্ষে দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান, প্রার্থনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে স্থানীয় ধর্মপ্রাণ বৌদ্ধ ভিক্ষু, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। জনগণের পরিচিত মুখ -অনুষ্ঠানে মানবাধিকার সাংবাদিক মো:রুহুল আমিন-ও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত নন্দমালা মহাথেরো। তিনি বলেন, “ধর্মীয় প্রতিষ্ঠান সমাজে নৈতিকতা ও শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের উদ্যোগ সমাজকে আলোকিত করে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, কারবারি, বিভিন্ন বৌদ্ধ ভিক্ষু (ভান্তে) ও সামাজিক নেতৃবৃন্দসহ সাধারণ জনগণ। আয়োজনটি সফলভাবে সম্পন্ন করতে বড়নেতী পাড়া ইয়াখরং কারবারি পাড়া কমিটির সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

আয়োজকরা জানান, এই বিহারটি ভবিষ্যতে ধর্মীয় শিক্ষা, সামাজিক উন্নয়ন এবং সম্প্রদায়ের ঐক্য জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উদ্বোধন উপলক্ষে আগত অতিথিদের প্রতি আয়োজকদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানানো হয়।

Loading

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *