পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন,তৌহিদুল ইসলাম রিয়াদ।

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন,তৌহিদুল ইসলাম রিয়াদ।

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন,তৌহিদুল ইসলাম রিয়াদ।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজিজ নগর ইউনিয়ন, দেশবাসীকে ও বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজসেবক এবং আজিজ ন ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব নাজেমুল ইসলাম চৌধুরী এর সুযোগ্য সন্তান। আজিজনগর চেয়ারম্যান লেক এর স্বত্বাধিকারী বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক,জনাব তৌহিদুল ইসলাম রিয়াদ,
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জীবনে আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। পবিত্র রমজান মাসে আত্মসংযম, ধৈর্য, ত্যাগ ও আত্মশুদ্ধির যে শিক্ষা অর্জিত হয়, ঈদ সেই শিক্ষাকে সমাজে ছড়িয়ে দেওয়ার এক গুরুত্বপূর্ণ উপলক্ষ।

তিনি বলেন, ঈদ কেবল উৎসবের দিন নয়, এটি মানুষের মাঝে ভালোবাসা, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার একটি মহান সুযোগ। ধনী-গরিব, ছোট-বড়, জাতি-গোষ্ঠী নির্বিশেষে সবাই মিলে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই রয়েছে এই উৎসবের প্রকৃত তাৎপর্য।
তৌহিদুল ইসলাম রিয়াদ, তিনি আরও বলেন, ইসলাম শান্তি, সম্প্রীতি ও মানবতার ধর্ম। ইসলামের মূল শিক্ষা হলো মানুষের কল্যাণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং পারস্পরিক সহাবস্থানের মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ে তোলা। তাই ঈদের এই আনন্দঘন মুহূর্তে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সমাজে শান্তি, ঐক্য ও সৌহার্দ্যের পরিবেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, ঈদ আমাদেরকে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়। সমাজে এমন অনেক মানুষ আছেন যারা নানা কষ্ট ও সীমাবদ্ধতার মধ্যে জীবনযাপন করেন। তাদের পাশে দাঁড়িয়ে সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়া এবং ঈদের আনন্দ তাদের সঙ্গে ভাগ করে নেওয়া আমাদের সবার নৈতিক দায়িত্ব।
শুভেচ্ছা বার্তায় তিনি আশা প্রকাশ করেন, পবিত্র ঈদুল ফিতরের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে এবং পারস্পরিক ভালোবাসাগ ও সহযোগিতার মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সমাজ গড়ে উঠবে।
সবশেষে তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেন, “পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। মহান আল্লাহ তায়ালা আমাদের সকলের ইবাদত-বন্দেগি কবুল করুন এবং আমাদের দেশ ও জাতিকে শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যান।”

Loading

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *