
পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মা’কে কুপিয়ে ও গলাকেটে হত্যা
কৃষ্ণ রায়, পাইকগাছা (খুলনা) খুলনার পাইকগাছায় দুর্বত্তরা পুলিশের এক এসআই এর মা ভারতি মন্ডল (৫৫) নামে এক নারীকে গঁলাকেটে হত্যা করে পালিয়েছে। শনিবার দিনগত গভীর রাতে উপজেলার লতার পুতুলখালীতে এ নৃশংস্য হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। নিহত নারীর একমাত্র ছেলে পুলিশের এসআই বাগেরহাটের শরনখোলা থানায় কর্ররত ও তার স্বামীর নাম প্রভাষ মন্ডল। এ ঘটনায় জেলা অতিঃ পুলিশ সুপার আনিছুর রহমান (ক্রাইম) সহকারী পুলিশ সুপার আমির হামজা ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে থানা পুলিশ বলছেন, শনিবার গভীর রাতে কে বা কারা পুলিশ কর্মকর্তার মাকে মাথায় কুপিয়ে ও গঁলাকেটে হত্যা করে বাড়ী সংলগ্ন মৎস্য ঘেরে ফেলে রেখে নিবিঘ্নে পালিয়ে যায়। এ সম্পর্কে নিহতের ভাই সুকুমার মনি জানান, রবিবার সকালে বোনের বাড়ীতে এসে দেখি দরজা খোলা ঘরে জিনিসপত্র তছনছ করা। এরপর ডাকাডাকি করে সাড়া শব্দ না পেয়ে খোজাখুজির এক পর্যায়ে বাড়ীর কাছে ঘেরে দেখে বোনের লাশ ফেলানো। ঘটনাস্থল পরিদর্শন করে ওসি মোঃ গোলাম কিবরিয়া বলেন, কে বা কারা ভিকটিমের মাথায় কুপিয়ে ও ধারালে অস্ত্রে গলাকেটে হত্যা করে পুকুরে ফেলে রাখে। এ ঘটনায় গভীর ভাবে তদন্তের কথা বলেন তিনি আরোও বলেন ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে সবকিছু পরিস্কার হওয়া যাবে। এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় নিহতের ছেলের হত্যা মামলার প্রস্তুতি চলছিল।
প্রেরক,
কৃষ্ণ রায়
পাইকগাছা, খুলনা
মোবা- ০১৭২৯৫৪১০০৯
![]()


