লামায় জ্বালানি তেল সরবরাহ বাড়াতে ইউএনও’র সুপারিশ

লামায় জ্বালানি তেল সরবরাহ বাড়াতে ইউএনও’র সুপারিশ

লামায় জ্বালানি তেল সরবরাহ বাড়াতে ইউএনও’র সুপারিশ

বান্দরবানের লামা উপজেলায় চলমান জ্বালানি তেলের সংকট নিরসনে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের কাছে লিখিত সুপারিশ করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন। তিনি লামা উপজেলার একমাত্র ফিলিং স্টেশনসহ স্থানীয় চাহিদা বিবেচনায় দ্রুত পর্যাপ্ত তেল সরবরাহ নিশ্চিত করার অনুরোধ জানান। ইউএনও তাঁর সুপারিশপত্রে উল্লেখ করেন, তেলের ঘাটতির কারণে কৃষিকাজ, পরিবহন এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাই পরিস্থিতি স্বাভাবিক রাখতে জরুরি ভিত্তিতে জ্বালানি তেলের বরাদ্দ বৃদ্ধি করা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন

Loading

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *