
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কাটার অভিযোগ, ইউপি সদস্য আলম মেম্বারের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ।
বিশেষ প্রতিনিধি (লোহাগাড়া)
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাগান পাড়া এলাকায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য আলম মেম্বারের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং পরিবেশ ধ্বংসের আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে একটি স্কেভেটর ও অন্তত তিনটি ডাম্পার ব্যবহার করে পাহাড় কেটে মাটি উত্তোলন করা হচ্ছে। পরে সেই মাটিগুলো ডাম্পারযোগে বিভিন্ন এলাকায় নিয়ে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে রাতের বেলা এভাবে পাহাড় কাটার কাজ চললেও বিষয়টি নিয়ে প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি বলে অভিযোগ স্থানীয়দের।
এলাকার কয়েকজন বাসিন্দা জানান, রাত গভীর হলে ভারী যন্ত্রপাতির শব্দে ঘুম ভেঙে যায়। তারা বলেন, “রাতের আঁধারে পাহাড় কেটে মাটি বিক্রি করা হচ্ছে। এতে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে এবং বর্ষা মৌসুমে ভূমিধসের ঝুঁকি বাড়ছে। আমরা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ চাই।”
স্থানীয়দের আরও অভিযোগ, বিষয়টি নিয়ে প্রশ্ন তুললে আলম মেম্বার এলাকাবাসীকে জানান যে তিনি নাকি প্রশাসনের অনুমোদন নিয়েই কাজ করছেন। তবে এলাকাবাসীর দাবি, বাস্তবে এ ধরনের কোনো অনুমোদন দেওয়া হয়নি এবং গোপনে পাহাড় কেটে মাটি বিক্রির মাধ্যমে একটি প্রভাবশালী চক্র লাভবান হচ্ছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আলম মেম্বার বলেন, “আমি পাহাড় কেটেছি ঠিক, তবে এখানে একটি সিন্ডিকেট রয়েছে। তাদের আরও কয়েকজন আছে এবং তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন জমা দিয়েছে।”
এ বিষয়ে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, “টিলা বা পাহাড় কাটা সম্পূর্ণ অবৈধ। খতিয়ানভুক্ত ব্যক্তিগত জমি হলেও টিলা কাটা যাবে না। এতে পরিবেশের ক্ষতি হয়। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি। সরেজমিনে গিয়ে তদন্ত করা হবে এবং কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনগত
![]()


