বকশীগঞ্জে বিএনপি’র দুই শতাধিক কর্মীর জামায়াতে ইসলামে যোগদান

বকশীগঞ্জে বিএনপি’র দুই শতাধিক কর্মীর জামায়াতে ইসলামে যোগদান

    • বকশীগঞ্জে বিএনপি’র দুই শতাধিক
      কর্মীর জামায়াতে ইসলামে যোগদান

      লিয়াকত হোসেন
      স্টাফ রিপোর্টার জামালপুর

জামালপুরের বকশীগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের দুই শতাধিক কর্মী সমর্থক। শুক্রবার সন্ধায় জামায়াতে ইসলামী উপজেলা শাখা কার্যালয়ে যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। বগারচর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান ও মেরুরচর ইউনিয়ন বিএনপির সাবেক নেতা মাসুদ মিয়ার নেতৃত্বে যোগদান কারীদের ফুল দিয়ে বরণ করে নেন জামালপুর-১ আসনে বাংলাদেশ জামায়াত ইসলাম মনোনীত এমপি প্রার্থী এডভোকেট নাজমুল হক সাঈদী।

এ সময় বকশীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা আদেল ইবনে আউয়াল, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী অধ্যাপক মোসাদ্দেকুর রহমান মানিক, পৌর জামায়াতের আমির মাওলানা আবদুল মতিন,অফিস সম্পাদক আবুল কালাম আজাদ,পৌর সেক্রেটারি রাশেদুল ইসলাম রাশেদী, মেরুরচর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি কামরুজ্জামান মিষ্টার, অ্যাডভোকেট ইলিয়াছ হোসেনসহ জামায়াত,শিবির ও এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জামায়াতে যোগ দেয়া বিএনপি নেতা মাসুদ মিয়া বলেন,দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। দু:সময়ে দলের জন্য কাজ করেছেন কিন্তু দলের কাছ থেকে প্রাপ্য সম্মান পাননি। জামায়াতে ইসলামীর নীতি আদর্শে অনুপ্রাণিত হয়ে যোগদান করেছেন। আজীবন জামায়াতে ইসলামীর সঙ্গে দিনের পথে কাজ করে যাবেন বলে জানান।

Loading

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *