
বান্দরবানের লামায় অবৈধ বালু উত্তোলনের দায়ে: ৬ দিনের জেল, ট্রাক জব্দ
মোঃ আলমগীর হোসেন রানা সিনিয়র স্টাফ রিপোর্টোর।
বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বেলাল উদ্দিন (২৭) নামে এক ব্যক্তিকে ৬ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে বালুবোঝাই একটি ট্রাক জব্দ করা হয়েছে।
১লা ফেব্রুয়ারি (রবিবার) ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের ওলার ঝিরি নতুনপাড়া এলাকায় মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে সেনাবাহিনীর সহায়তায় অভিযান পরিচালনা করে প্রশাসন। অভিযানে ঘটনাস্থল থেকে বালুবোঝাই ট্রাকসহ চালক বেলাল উদ্দিনকে আটক করা হয়। পরে মোবাইল কোর্টে তাকে ৬ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
লামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ জানান, অবৈধ বালু উত্তোলনের অপরাধে অভিযুক্তকে দণ্ড দেওয়া হয়েছে এবং বিধি অনুযায়ী জব্দকৃত বালু ও ট্রাক নিলামের মাধ্যমে নিষ্পত্তি করা হবে।
![]()


