সিএমপি কর্তৃক আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা/২০২৫ খ্রিঃ উপলক্ষ্যে গবাদি পশু ক্রয়-বিক্রয়, চামড়া ক্রয়-বিক্রয় ও পরিবহন, জাল নোটের ব্যবহার রোধ এবং পশুর হাটের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

সিএমপি কর্তৃক আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা/২০২৫ খ্রিঃ উপলক্ষ্যে গবাদি পশু ক্রয়-বিক্রয়, চামড়া ক্রয়-বিক্রয় ও পরিবহন, জাল নোটের ব্যবহার রোধ এবং পশুর হাটের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রেস রিলিজ

সিএমপি কর্তৃক আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা/২০২৫ খ্রিঃ উপলক্ষ্যে গবাদি পশু ক্রয়-বিক্রয়, চামড়া ক্রয়-বিক্রয় ও পরিবহন, জাল নোটের ব্যবহার রোধ এবং পশুর হাটের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত*

আজ ২৬ মে ২০২৫ খ্রি. তারিখ সকাল ১১.০০ ঘটিকায় দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সম্মেলন কক্ষে পবিত্র ঈদ-উল-আযহা/২০২৫ খ্রিঃ উপলক্ষ্যে নগরীর সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সুষ্ঠু, নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে “নিরাপত্তা সমন্বয় সভা” অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) জনাব মোঃ হুমায়ুন কবির মহোদয়।

এসময় তিনি গবাদি পশু ক্রয়-বিক্রয়, চামড়া ক্রয়-বিক্রয় ও পরিবহন, জাল নোটের ব্যবহার রোধ এবং পশুর হাটের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সাথে আলোচনা করেন। এছাড়াও তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্তৃক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকল্পে গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও সিদ্ধান্ত সম্পর্কে সকলকে অবগত করেন।

পদক্ষেপ ও সিদ্ধান্ত সমূহঃ
১। কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে সকল প্রকার চাঁদাবাজি ও খুন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।
২। কোন গুজব বা অন্য কোনভাবে যেন কোরবানির পশুর কৃত্রিম সংকট সৃষ্টি না করা হয় সে ব্যাপারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি।
৩। পশু বহনকারী গাড়িতে চাঁদাবাজি, সন্ত্রাসী,
পশুর হাটে পকেটমার, মলম পার্টি, গামছা পার্টি, শয়তানের নিঃশ্বাস পার্টি, থুতু পার্টি ইত্যাদি ছিনতাই কারীদের বিরুদ্ধে পূর্ব হতে তালিকা তৈরি পূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ।
৪। মহানগর এলাকার স্থায়ী ও অস্থায়ী পশু বাজারের ইজাদার এবং পশু বিক্রেতাদের নিরাপত্তা
নিশ্চিত করা।
৫। চসিক অনুমোদিত গুরুত্বপূর্ণ পশুর হাট সমূহে জালনোট সনাক্তকরণ মেশিন স্থাপন করা।
৬। পশু বাজার কেন্দ্রিক ইজারাদার কর্তৃক সিসিটিভি ক্যামেরা স্থাপন ও ড্রোন ব্যবহার পূর্বক নিরাপত্তা নিশ্চিত করা।
৭। ‌ পশুর হাট কেন্দ্রিক অননুমোদিত ও অবৈধ রাস্তা দখল করতে না পারে সেদিকে তৎপর থাকা।
৮। পশুর হাট কেন্দ্রিক অবৈধভাবে গাড়ি পার্কিং না করে সেবিষয়ে তৎপর থাকা।
৯। পশুর হাটে কৃত্রিম সংকট তৈরি করে পশু মূল্য বৃদ্ধি না করতে পারে সেজন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সিটিজেনস্ ফোরাম নেতৃবৃন্দের সাথে সমন্বয় করা।
১০। কোন এলাকায় সিন্ডিকেট তৈরি করে যাতে কোরবানির চামড়া ক্রয়-বিক্রয় করতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখা।

*বিশেষ দ্রষ্টব্যঃ পশুর হাট কেন্দ্রিক সার্বিক নিরাপত্তা নিশ্চিত লক্ষ্যে নিম্নোক্ত নাম্বারে নগরবাসী সহ সকলকে যেকোনো তথ্য/ সংবাদ জানানোর জন্য অনুরোধ করা হলো ঃ
*উপ-পুলিশ কমিশনার ডিবি (উত্তর)- 01320-054080
*উপ-পুলিশ কমিশনার ডিবি (বন্দর)- 01320-054200
*অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্)- 01320-052515
*পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) (ক্রাইম অ্যান্ড অপারেশনস্)- 01320-052515
*সিএমপি কন্ট্রোল – 01320-057998.

উক্ত সমন্বয় সভায় সিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) ও সিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ জেলা প্রশাসন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, র‌্যাব-৭, ডিজিএফআই, এনএসআই, সিভিল সার্জন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ওয়াসা, বাংলাদেশ ব্যাংক, জেলা প্রাণী সম্পদ দপ্তর এর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Loading

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *