বান্দরবানের লামায় জব্দ করা বালু নিলামে বিক্রি।

বান্দরবানের লামায় জব্দ করা বালু নিলামে বিক্রি।

বান্দরবানের লামায় জব্দ করা বালু নিলামে বিক্রি।
লামা (বান্দরবান) প্রতিনিধি।

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের জোড়মনি পাড়া এবং আমতলী নামক এলাকায় জব্দ করা ২ লাখ ঘনফুট বালুর নিলাম অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার ২২ মার্চ। বিভিন্ন সময়ে লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন এবং সহকারী কমিশনার (ভূমি) রূপায়ণ দেব অভিযান চালিয়ে এসব বালু জব্দ করেন।

জেলা প্রশাসনের নির্দেশে শনিবার ২২ মার্চ বেলা ১১টায় সরই ইউনিয়নের আমতলী ও জোড়মনি পাড়া এলাকায় বালুর স্তুপের পাশে প্রকাশ্যে এই নিলাম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত নিলামে ৯ জন অংশ গ্রহন করেন। তীব্র প্রতিদ্বন্দ্বিতায় ভিন্ন দুইটি অংশে ২ লাখ ঘনফুট বালু নিলামে ৭ লাখ ৬০ হাজার টাকায় বিক্রি করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) রুপায়ণ দেব জানান, ১৫% ভ্যাট ও ১০% আয়কর সহ বালু বিক্রি বাবদ সরকারি রাজস্ব আদায় হবে ৯ লাখ ৫০ হাজার টাকা। নিলাম শেষে সরই ইউনিয়নের পুলাং ও ভাগ্যারকুল দোকান এলাকায় আরো কয়েকটি অবৈধ বালু উত্তোলনের জায়গা পরিদর্শন করেন ইউএনও মহোদয়।

আমতলী অংশে ৪টি স্তুপের ১ লাখ ঘনফুট বালু ২ লাখ ৬০ হাজার টাকায় নিলামে পান সরই কেয়াবুন্যা পাড়ার মো. আ: আজিজ।
জোড়মনি পাড়া এলাকার ২টি বড় বালুর স্তুপের ১ লাখ ঘনফুট বালু ৫ লাখ টাকায় নিলামে পান কেয়াবুন্যা পাড়ার মো. হারিছ চৌধুরী। সর্বোচ্চ ২ জন ডাককারীকে নিলাম বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী বাকী টাকা সোম বারের মধ্যে জমা দিতে বলা হয়েছে।

এদিকে নিলামে দেয়া বালু পরিবহনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ ২০ দিন সময় বেঁধে দেয়া হয়েছে।

নিলামের সময় ইউএনও মো. মঈন উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) রুপায়ণ দেব, বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রেজাউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মঈনুল ইসলাম, সরই পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিকুর রহমান ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

Loading

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *