
বগুড়ার ধুনটে কোবলা দলিল মূলে প্রাপ্ত সম্পত্তি জবর দখল ও মারধর এর অভিযোগ উঠেছে
মোঃ মাসুদ ফারুক বাবলু বগুড়া
বগুড়া জেলার ধুনট পৌরসভার ৩ নং ওয়ার্ড দক্ষিণ অফিসার পাড়া মৃত বুলবুল তালুকদার এর ২ নং সন্তান ভূমিদস্যু ১/ মোঃ নিয়ামুল তালুকদার (৪০) ২/ নাদিরা বেগম (৫৭) স্বামী মৃত বুলবুল তালুকদার ৩/ আশিকা বেগম (৩০) স্বামী মোঃ নিয়ামুল তালুকদার এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তাহারা বেআইনি জনতায় আবদ্ধ হয়ে ২০/২৫ জন সন্ত্রাসীদের নিয়ে দেশীয় অস্ত্রে শস্রে সজ্জিত হয়ে জমি দখল ও মারধর করেছেন, তাহারই চাচা মোঃ বাবুল তালুকদার এর পরিবারকে । এ মতবস্হায় ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন, মোছাঃ জেসমিন বেগম পিতা মোঃ বাবুল তালুকদার এর পরিবারের সদস্যদের পক্ষে দক্ষিণ অফিসার পাড়া দুনট বাজার বগুড়া। অভিযোগ সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধের পূর্ব শত্রুতার জের ধরে অদ্যই ২৪/০১২০২৫ ইং তারিখ রোজ শুক্রবার অনুমান সকাল ৯ ঘটিকার সময় ধুনট বাজার তুলাপট্রি এলাকায় বাদীপক্ষের নামীয় কোবলাকৃত নিজ সম্পত্তি দেখাশোনা করতে যান,১/ মোঃ আজাহার আলী (জনি) (৫৭)২/ অনন্না (২২) ৩/ অনিক (২২) পিতা মোঃরওশন আলী (রুবেল) ৪ /মোছাঃ জেসমিন বেগম, স্বামী মোঃ আজাহার আলী গংদের কোবলা দলিলকৃত প্রাপ্ত সম্পত্তি । এ সময় বিবাদী মোঃ নিয়ামুল তালুকদার গং বাদীপক্ষের উপর চরাও হয়ে পূর্ব পরিকল্পিত ভাবে তার ভাড়াটিয়া সন্ত্রাসীদের সাথে নিয়ে অতর্কিত হামলা চালায় ও মারধর করে মাথা ফাটিয়ে দেয়া সহ শরিরের বিভিন্ন স্থানে কাটা,ছেলা, ফোলা ,ও ম্যারধর এর ক্ষত চিহ্ন করা সহ প্রাণনাশের হুমকি দেন । তাদের আত্ব চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ভ্যান যোগে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দিলে সেখানে কর্মরত ডাঃ চিকিৎসার জন্য তাদেরকে হাসপাতালে ভর্তি করে নেন। ঘটনাটি ঘটেছে বগুড়া জেলার ধুনট বাজার দক্ষিণ অফিসার পাড়া তুলাপট্রি এলাকায়। এবিষয়ে ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব, মোঃ ভিপি পাশা ও পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র জনাব, মোঃ আলীমুদ্দীন হারুন বলেন, বাদীপক্ষের দলিল মূলে প্রাপ্ত সম্পত্তি ও বিবাদীপক্ষের দলিল একই সেখানে ২ ভাইয়ের নামে থাকা সমান অংশীদার। আমরা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে অনেক শালিশী বৈঠক করেছি উভয়ের মধ্যে আপোষ মিমাংসা করে দেয়ার জন্য কিন্তু বিবাদী নিয়ামুল তালুকদার গং বাদীপক্ষের সাথে কিছুতেই আপোষে না আসায় এ ঘটনার সমাপ্তি করা সম্ভব হয়ে উঠেনি। বিবাদী পক্ষ বাদীপক্ষের সম্পত্তি জবর দখলের চেষ্টায় জোরালো ভূমিকায় বেদখলের পাঁয়তারা করছে। এবিষয়ে ধুনট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ওসি জনাব,সাইদুল আলম বলেন,ঘটনা সত্য আমাদের থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন আমরা একজন সাব ইন্সপেক্টরকে দায়িত্ব দিয়েছি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে আবারও ২৬/০১/২০২৫ইংতারিখবিকাল অনুমান ৫ ঘটিকার সময় তার পিতার সম্পত্তিতে থাকা অবস্থায় বিবাদী মোঃ নিয়ামুল তালুকদার গং দক্ষিণ অফিসার পাড়া ও মোঃ মিশু পিতা অজ্ঞত গ্রাম সদর পাড়া থানা ধুনট জেলা বগুড়া আরও ৫/৬ জন সন্ত্রাসী সহ বাদীপক্ষের উপর আক্রমণ করে মারধর করা সহ অর্ধ বিবস্ত্র ও শ্লীলতাহানি ঘটায় এবিষয়ে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন মোছাঃ জেসমিন আক্তার পিতা মোঃ বাবুল তালুকদার। অভিযোগ সুত্রে জানা যায়,২৬/০১/২০২৫ই তাং বিকেল অনুমান ৫ ঘটিকার সময় বাদীপক্ষের নিজ সম্পত্তি তুলা পট্টি দক্ষিণ অফিসার পাড়া ধুনট বাজারে এঘটনাটি ঘটে বলে জানা যায়। এ সকল কিছু ঘটনা বাদীপক্ষের জায়গাজমি বেদখল দেওয়ার চেষ্টা বিবাদীপক্ষের উদ্দেশ্য বলে জানা যায়। দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিবাদীগণকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বাদীপক্ষ সেই সাথে বাদীপক্ষের নিজ নামীয় কোবলাকৃত সম্পত্তি ফিরে পেতে আইন প্রয়োগকারী সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন ।
![]()


