
ডুমুরিয়ায় বিরোধপূর্ণ জমির লক্ষাধীক টাকার গাছ কেটে নেওয়ার অভিযোগ
অরুণ দেবনাথ,
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি ।
ডুমুরিয়ায় বিরোধপূর্ণ জমি থেকে বনজ ও ফলদ লক্ষাধীক টাকার গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল উপজেলার শোভনা চিংড়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, শোভনার চিংড়া গ্রামের হাফিজুর রহমানের সঙ্গে প্রতিপক্ষ উপজেলার মিকশিমিল গ্রামের আবুল কাশেম ও জাহিদ হোসেন সিরাজের চিংড়া মৌজায় ৮৬ শতক জমির মধ্যে ৪২ শতক জমি নিয়ে পূর্ব থেকে বিরোধ চলে আসছে।
তারই জের ধরে গতকাল আবুল কাশেম গংরা মিকশিমিল গ্রামের শাহাদাৎ মোড়লের কাছে বিক্রি করে দেয় সকালে বেশ কয়েকটি বনজ ও ফলদ গাছ কেটে ফেলে। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে গাছ কাটতে বাধা দেয় ও গাছ কাটার কারণ জানতে চাইলে প্রতিপক্ষরা আমাদের উপর চড়াও হয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ সহ মারতে উদ্যত হয়। আমি চিৎকার করলে এলাকার লোকজন ছুটে এসে সাংঘর্ষিক স্থান থেকে প্রানে রক্ষা পায় পরে ডুমুরিয়া থানায় একটি অভিযোগ করেছি। গাছ কেটে নেওয়ার বিষয়টি জানতে চাইলে কাশেম গংরা বলেন আমরা কোন বিরোধপূর্ণ জমির গাছ কাটিনি। ডুমুরিয়া থানা সুত্রে জানান বিষয়টি তদন্ত অপুর্ব আইনি ব্যবস্থা নেব।
![]()


