কালিয়াকৈরে সিহান হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন।

কালিয়াকৈরে সিহান হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন।

কালিয়াকৈরে সিহান হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন

শাকিল হেসেন কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক স্কাউটস স্কুল এন্ড কলেজ পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে সিহান হত্যার প্রতিবাদ হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার ১৩ ডিসেম্বর বিকাল ৪টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক বাসষ্ট্যান্ডে সিহান হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মৌচাক স্কাউটস স্কুল এন্ড কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজাহারুল ইসলাম, প্রভাষক শেখ ফরিদ, শিক্ষক দিলিপ কুমার, মৌচাক ফাড়ির ইনচার্জ মহিদুল ইসলাম, এডভোকেট রফিকুল ইসলাম, অভিবাবক প্রতিনিধি মুকুল ফকির, মোস্তফা জামান, সাইম সিকদার প্রমুখ। আশেপাশে এলাকার মুরুব্বী ছাত্রছাত্রী, সকল কর কারখানার শ্রমজীবী ভাই ও বোনেরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Loading

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *