বগুড়ার ধুনটে বেগম রোকেয়া দিবস পালিত 

বগুড়ার ধুনটে বেগম রোকেয়া দিবস পালিত 

বগুড়ার ধুনটে বেগম রোকেয়া দিবস পালিত 

মোঃ মাসুদ ফারুক বাবলু বগুড়া 

বগুড়ার ধুনট উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিস কার্যালয় আয়োজিত ২৫শে নভেম্বর হতে ১০ই ডিসেম্বর -২০২৪ ইং আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে এক  আলোচনা সভা ও শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান  আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। (৯ ডিসেম্বর) সোমবার সকাল ১০ ঘটি কার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে।

উপজেলা নির্বাহী অফিসার খৃষ্টফার হিমেল রিছিলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ছামিদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলী, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার জাহিদুল আনোয়ার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রেহেনা খাতুন, উপজেলা মৎস্য কর্মকর্তা মীর্জা ওমর ফারুক, উপজেলা মহিলা বিষয়ক প্রশিক্ষক আনোয়ারা বেগম,  সানোয়ার হোসেন ।

সাংবাদিক রফিকুল আলম, জয়িতা রিংকী আক্তার, নাজনীন আরা বেগম , শিক্ষার্থী মাফিজা, উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আবুবকর সিদ্দিক ধুনট পুরাতন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মনিরুজ্জামান মনিরসহ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। ক্যাপশ: উপজেলা পর্যায়ে জাছাই বাছাই শেষে ৩ জন্ শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার খৃষ্টফার হিমেল রিছিল ।

 এই অনুষ্ঠানের পরে উপজেলা প্রশাসন আয়োজিত আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস-২০২৪ ইং উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

তারিখ:০৯-১২-২০২৪ ইং,

Loading

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *