বান্দরবান রেইচা শীতল ঘোনা পাড়া হরি মন্দিরে শারদীয় দুর্গোৎসব, নবমী আর দশমীর অঞ্জলি প্রদান।

বান্দরবান রেইচা শীতল ঘোনা পাড়া হরি মন্দিরে শারদীয় দুর্গোৎসব, নবমী আর দশমীর অঞ্জলি প্রদান।

বান্দরবান রেইচা শীতল ঘোনা পাড়া হরি মন্দিরে শারদীয় দুর্গোৎসব, নবমী আর দশমীর অঞ্জলি প্রদান

মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:
নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে বান্দরবানে চলছে সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এবারের দুর্গাপূজায় তিথি পরিবর্তনের কারণে নবমী আর দশমী একদিনে পালন করছে সনাতনী সমাজ।

নবমী আর দশমীর কারণে সকাল থেকে উপবাস রেখে মা দুর্গাকে পূজা করতে বান্দরবানের কেন্দ্রীয় দুর্গা মন্দির, বালাঘাটা, কালাঘাটা, হাফেজঘোনা,মেম্বার পাড়া, সুয়ালক সার্বজনীন শ্রী শ্রী হরি মন্দির ও শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির,রেইচা শীতল ঘোনা পাড়া শ্রী শ্রী হরি মন্দির’সহ বিভিন্ন পূজামন্ডপে জড়ো হয়েছে ভক্তরা। এসময় পুস্পাঞ্জলী গ্রহণ করে সনাতনী নারী ও পুরুষেরা পৃথিবীতে সুখ ও শান্তি কামনা করে।

এসময় উপস্থিত ছিলেন বান্দরবান ৩নং সদর ইউপির রেইচা শীতল ঘোনা পাড়া শ্রী শ্রী হরি মন্দির পরিচালনা কমিটির সভাপতি লিটন দাশ,সহ-সভাপতি সৃষ্টি দে, উপদেষ্টা সাধন দাশ,কমিটির সাধারণ সম্পাদক সুজন শীল, কোষাধ্যক্ষ সাগর শীল প্রমুখ।  

এদিকে সুষ্ঠ ও সুন্দরভাবে এবারের শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারায় খুশি আয়োজকেরা। বান্দরবান কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন পরিষদ এর সভাপতি রাজেশ্বর দাশ (বিপ্লব),জানান, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সহযোগিতায় এবারে বান্দরবানে আমরা সুন্দরভাবে পূজা উদযাপন করতে পারছি।

এবারে বান্দরবান জেলার ৭ উপজেলায় ৩২টি পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হয়েছে, ১৩অক্টোবর রবিবার সকালে বান্দরবানের সাংগু নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীদের এই দুর্গোৎসবের সফল সমাপ্তি ঘটে।

Loading

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *