শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে বান্দরবানে সেনাবাহিনীর সাথে মতবিনিময়।

শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে বান্দরবানে সেনাবাহিনীর সাথে মতবিনিময়।

শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে বান্দরবানে সেনাবাহিনীর সাথে মতবিনিময়

মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার: শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে সার্বিক নিরাপত্তা নিয়ে বান্দরবানে শারদীয় দূর্গোৎসব উদযাপন পরিষদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

শুক্রবার (৪ অক্টোবর) সকালে বান্দরবান জোনের উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় জোন কমান্ডার মাহামুদুল হাসান (পিএসসি) বলেন, বান্দরবান একটি সম্প্রীতির জেলা। এখানে দীর্ঘদিন ধরে সকল ধর্মের অনুষ্ঠান সুষ্ঠুভাবে উদ্যাপন হয়ে আসছে। হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা। যাতে করে এ উৎসবটি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় সেজন্য আমরা সেনাবাহিনীর পক্ষ থেকে সার্বক্ষনিক নজরদারি থাকবে। ধর্ম যার যার উৎসব সবার, আমরা সকলেই মিলেই এই পবিত্র ধর্মীয় উৎসবটি সম্পন্ন করতে পারবো এবং প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী সবকিছু করতে প্রতিশ্রুতিবদ্ধ।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বান্দরবান জোনের উপ অধিনায়ক মেজর মিঞা মোহাম্মদ মেহেদী হাসান পিএসসি, ক্যাপ্টেন মো: সাজেদুর রহমান, লে: মোহাম্মদ মোস্তাহিদুর রহমান মৃধাসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Loading

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *