পাইকগাছায় দুর্নীতি বিরোধী র‍্যালি, মতবিনিময় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

পাইকগাছায় দুর্নীতি বিরোধী র‍্যালি, মতবিনিময় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

পাইকগাছায় দুর্নীতি বিরোধী র‍্যালি, মতবিনিময় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত 

কৃষ্ণ রায়, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে পাইকগাছায় দুর্নীতি বিরোধী, র‍্যালি, মতবিনিময়, বিতর্ক ও রচনা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে দুর্নীতি দমন কমিশনের নির্দেশনায় উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জিএম এম আজাহারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ সহকারী পরিচালক মোঃ আশিকুর রহমান, অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাজাহান আলী শেখ। উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা। বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ুন আহমেদ, আইসিটি কর্মকর্তা মৃদুল কান্তি দাশ, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, একাডেমিক সুপারভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ ঈমান উদ্দিন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সহ-সভাপতি প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক হরেকৃষ্ণ দাশ, প্রধান শিক্ষক অঞ্জলী রাণী শীল, সহকারী প্রধান শিক্ষক আব্দুল ওহাব, সহকারী শিক্ষক মোঃ হাফিজুর রহমান, হরিচাঁদ মন্ডল, পূর্ণ চন্দ্র মন্ডল, মাহফুজা সুলতানা, জামিনুর ইসলাম, সুমন কুমার শীল।

Loading

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *