বাজার ফান্ড এলাকায় ব্যাংক লোন চালুকরা সহ বিবিধ বিষয় নিয়ে বান্দরবান জরুরী পরামর্শ সভা অনুষ্ঠিত

বাজার ফান্ড এলাকায় ব্যাংক লোন চালুকরা সহ বিবিধ বিষয় নিয়ে বান্দরবান জরুরী পরামর্শ সভা অনুষ্ঠিত

বাজার ফান্ড এলাকায় ব্যাংক লোন চালুকরা সহ বিবিধ বিষয় নিয়ে বান্দরবান জরুরী পরামর্শ সভা অনুষ্ঠিত 

মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার
“দল যার যার,নাগরিক পরিষদ সবার”এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (PCNP) ও পার্বত্য জেলার অসহায় পিছিয়ে পড়া নিরীহ, নিপীড়িত ও সাংবিধানিক অধিকার বঞ্চিত জনতার জরুরী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের পবিত্র সংবিধানের সহিত সাংঘর্ষিক ও অসাংবিধানিক পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি-১৯০০বাতিল, জেলা পরিষদ গঠন, আঞ্চলিক পরিষদ গঠন, উন্নয়ন বোর্ড গঠন, রাজার সনদ বাতিল, ভূমি রেজিষ্ট্রি সহজীকরণ, উপজাতি কোটা বাতিল করে পার্বত্য কোটা চালুকরণ, ষড়যন্ত্রমূলক আদিবাসী স্বীকৃতি বন্ধকরণ, বাজার ফান্ড এলাকায় ব্যাংক লোন চালুকরা সহ বিবিধ বিষয় নিয়ে ২৭ আগস্ট মঙ্গলবার দুপুরে বান্দরবান হিলভিউ কনভেনশন সেন্টারে এক জরুরী পরামর্শ সভা আয়োজন করা হয়। 

বান্দরবানের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আবুল কাশেম সওদাগর এর সভাপতিত্বে উক্ত পরামর্শ সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান। 

এছাড়াও আরো উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলা কমিটির সহ-সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ,বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন তারু মিয়া,কাদের সওদাগর,আবুল বশর সাওদাগর,মকসুদ কোম্পানি, কামাল মেম্বার,পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন,যুগ্ন সম্পাদক শাহজালাল,কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক এম রুহুল আমিন, জেলা কমিটির সহ-সভাপতি নুর আলম,আব্দুর শুক্কুর, সাংবাদিক আমিনুল ইসলাম বাচ্চু,সাংবাদিক নাসিরুল আলম,সাংবাদিক আলাউদ্দিন, সাংবাদিক মুহাম্মদ আলী’সহ উক্ত পরামর্শ সভায় বান্দরবানের সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Loading

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *