
ত্রি-হুইলার গার্বেজ ভ্যান ও রিক্সা ভ্যান এবং দুর্যোগ মোকাবেলায় বান্দরবান পৌরসভা কর্তৃক ক্রয়কৃত নৌকা উদ্বোধন অনুষ্ঠানে সাবেক মন্ত্রী
মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:
IUGIP প্রকল্প হতে প্রাপ্ত ত্রি-হুইলার গার্বেজ ভ্যান ও রিক্সা ভ্যান এবং দুর্যোগ মোকাবেলায় বান্দরবান পৌরসভা কর্তৃক ক্রয়কৃত নৌকা
শুভ উদ্বোধন ও ডাস্টবিন বিতরণ অনুষ্ঠান ৩০ জুলাই মঙ্গলবার সকাল ১১টায় বান্দরবান পৌরসভা চত্ত্বরে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর বাহাদুর উশৈসিং এমপি, ও সভাপতি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ সামসুল ইসলাম এর সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর, বান্দরবান প্রেসক্লাব সাধারণ সম্পাদক মিনারুল হক, প্রেসক্লাব সদস্য ও পাহাড় বার্তার সম্পাদক সাদেক হোসেন চৌধুরী, কাউন্সিলর অজিত কান্তি দাশ এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন কাউন্সিলর নাসির উদ্দিন, মোহাম্মদ আলী, ওমর ফারুক, মংমং চিং মার্মা, হারুন সরদার, কামরুল হাসান বাচ্চু, সেলিম রেজা, মহিলা কাউন্সিলর উমেচিং মারমা, দীপিকা রানী তংচংগ্যা,সাংবাদিক শাফায়াত হোসেন,আল-ফয়সাল বিকাশ, কৌশিক, মুহাম্মদ আলী, ইয়াছিন, শৈকত,ছোটন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পার্বত্য এলাকার মানুষের প্রতি অত্যান্ত আন্তরিক আর এই আন্তরিকতার কারণে পাহাড়ে অনেক উন্নয়ন হয়েছে আগামীতেও তা অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, বান্দরবানের প্রত্যেক উপজেলার বিভিন্ন এলাকার সড়ক যোগাযোগ, শিক্ষা,স্বাস্থ্য,কৃষি,বিদ্যুৎ,ফায়ার স্টেশন, বিভিন্ন মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার এবং গির্জা সহ সব খাতে শত শত কোটি টাকার বহু উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হয়েছে। যার সুফল ভোগ করছে এই এলাকার হাজার হাজার মানুষ, আওয়ামী লীগ সরকার আছে বলেই দেশে শান্তি আছে। সভাপতির বক্তব্যে পৌর মেয়র মোহাম্মদ শামসুল ইসলাম বলেন, বান্দরবান পৌরসভার বসবাসরত নাগরিক বৃন্দের প্রতি আমার বিশেষ অনুরোধ আপনারা আপনাদের আশপাশের জায়গা পরিস্কার পরিচ্ছন্ন রাখবেন, আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণে ডাস্টবিন বিতরণ করা হচ্ছে, আর প্রতিটি ওয়ার্ডে আমাদের পরিচ্ছন্ন কর্মী ও গাড়ি গিয়ে ময়লা নিয়ে আশে, বর্তমানে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির কারনে মশার প্রজননক্ষেত্র ধ্বংস করতে নিয়মিত প্রগাঢ় মেশিন দিয়ে ঔষধ ছিটানো হচ্ছে, আসুন এই শহর পরিস্কার পরিচ্ছন্ন রাখি, এই শহর আমার আপনার সকলের।
![]()


