
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক জানিয়েছেন এম এম মান্নান চৌধুরী।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা – দুর্নীতি বিরোধী সংগ্রাম পরিষদ – দুবিসপ, সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের এর বাণী।
প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। মহান ত্যাগের মহিমায় ভাস্মর এই দিনে আমি বিশ্বের মুসলিম উম্মাহ্-এর সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সম্বৃদ্ধি কামনা করছি।
আমরা যেন প্রতিকী পশু কোরবানীর সাথে অন্তরের পশুত্বকেও কোরবানী দিতে পারি।
কারণ- ঈদুল আযহা আমাদের ধৈর্য্য, সহনশীলতা, সহমর্মিতা এবং অন্যের প্রতি শ্রদ্ধাবোধ ও ভালোবাসার দীক্ষা দেয়।
ঈদুল আযহার ত্যাগের মহান আদর্শ ও শিক্ষাকে চিন্তা ও কর্মে প্রতিফলিত করতে সবার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।
কল্যাণময় সমাজ গঠনে পরম সহিষ্ণুতা, সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তিপূর্ণ সহাবস্থানসহ মানবাধিকার সমুন্নত রাখতে সবার এগিয়ে আসা জরুরী।
প্রিয় দেশবাসী,
হযরত ঈব্রাহীম (আঃ) এর মহান ত্যাগ ও ইসলামের শাশ্বত শিক্ষায় ভেদাভেদ ভুলে দেশকে আরো এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করছি। দেশ ও মানুষের ভাগ্য উন্নয়ন ও অধিকার রক্ষার আন্দোলনে ইতিবাচক অবস্থান নিশ্চিত করতে সকলের প্রতি বিনীত আহবান জানাচ্ছি।
মহান আল্লাহ্ যেন আমাদের পৃথিবীকে প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্টি দূর্যোগ থেকে রক্ষা করেন।
সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
ঈদ মোবারক।
এম এ মান্নান চৌধুরী
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা
দুর্নীতি বিরোধী সংগ্রাম পরিষদ – দুবিসপ।
![]()


